মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
কৃষি সম্প্রসারণ অধিদফতরের ২৯ কর্মকর্তার পদোন্নতি তরুণদের জন্য নতুন সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক গণতন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ: রাষ্ট্রপতি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ইতিমধ্যে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে ব্যবস্থা নেওয়া হচ্ছে :স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাস পর উৎপাদনে ফিরল চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানাল জ্যোতির্বিজ্ঞানীরা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের জন‍্য চলচ্চিত্র আহবান আবারও ঢাকায় আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল; একই মঞ্চে জেমস ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড অকালে ঝরে গেল পুকুরে ডুবে সাতক্ষীরার দুই শিক্ষার্থীর জীবন

নাদিম হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ২২৬ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম ও একাত্তর টিভির সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ জুলাই) বেলা ১১টায় পৌর শহরের পাটহাটি মোড়ে বিএফইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের আয়োজনে সমাবেশ আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি ওমর ফারুক।

এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- বিএফইউজের সাবেক সভাপতি ও টিভি টুডের সিইও মনজুরুল আহসান বুলবুল।

ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) আতাউল করিম খোকনের সভাপতিত্বে এ সসয় বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএফইউজের মহাসচিব দীপ আজাদ, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আক্তার হোসেন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিলসহ দেশের বিভিন্ন এলাকার সাংবাদিক নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

সমাবেশে স্থানীয় সাংবাদিকরা নাদিমের নামে নাদিম চত্বরের দাবি তুললে (সাংবাদিক নাদিম হত্যার ঘটনাস্থল) পাটহাটী নাদিম চত্বর করার ঘোষণা দেন পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর