রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদি-ইব্রাহিমের আলোচনা পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’, গুমের নির্দেশদাতা ছিলেন: স্পিকার বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না: ডিএমপি কমিশনার রাজধানীতে পৃথক স্থান থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

নিউমার্কেট এলাকায় জলাবদ্ধতার কারণ জানাল ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ১১১ টাইম ভিউ

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানীতেও হালকা থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। ফলে রাজধানীর নিউ মার্কেটসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। এতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। তবে নিউমার্কেট এলাকায় জলাবদ্ধতার কারণ হিসেবে কয়েকটি তথ্য দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

ডিএনসিসি জানায়, নিউমার্কেট এলাকায় জলাবদ্ধতা নিরসনে ২০২৩ সালের ১০ জুলাই বর্ডার গার্ড বাংলাদেশ, রাজউক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ওয়াসাসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ডিএনসিসি’র মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে নগর ভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুসারে কয়েকটি কার্যক্রম গ্রহণ করা হয়। সেগুলো হলো-

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সঙ্গে যৌথ সমন্বয়ে বিজিবি এলাকার অভ্যন্তরে পরিদর্শন করা হয়। সে আলোকে বিজিবি অভ্যন্তরে ও নিউমার্কেটের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে প্রাক্কলন প্রস্তুত করে অনুমোদন নেয়া হয়েছে। সেখানে নতুন নর্দমা সংযোগ প্রতিষ্ঠায় বর্তমানে দরপত্র কার্যক্রম চলমান। এছাড়া নায়েম রোডের জলাবদ্ধতা নিরসনে প্রাক্কলন প্রস্তুতির জন্য মাঠ পর্যায়ে অঞ্চলের প্রকৌশল বিভাগ কর্তৃক জরিপ কাজ চলমান রয়েছে।

একইসঙ্গে নিউ মার্কেট ও গ্রীন রোড এলাকাসহ কয়েকটি এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা করে মেয়র ব্যারিস্টার শেখ তাপস বেশ কয়েকবার গণমাধ্যমে কথা বলেছেন।

গত ১৯ মে দায়িত্বভার গ্রহণের ৪ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র বলেন, সরকারের অন্যান্য সংস্থার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন চলমান থাকায়, কমলাপুর ও গ্রীন রোড় এলাকা, পুরান ঢাকা এবং শহরের গুটিকয়েক এলাকা ছাড়া অন্য কোথাও জলাবদ্ধতা হয় না। যেসব এলাকায় জলাবদ্ধতা হয়, সেসব এলাকায় জলাবদ্ধতা নিরসনে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। ইনশাআল্লাহ, অচিরেই সেসব স্থানেও জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর