রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদি-ইব্রাহিমের আলোচনা পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’, গুমের নির্দেশদাতা ছিলেন: স্পিকার বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না: ডিএমপি কমিশনার রাজধানীতে পৃথক স্থান থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

নির্বাচনে ইইউ যত খুশি পর্যবেক্ষক পাঠাক কোনো আপত্তি নেই ইসির

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১৩৬ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : উরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক্-নির্বাচন পর্যবেক্ষক দলকে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইইউ’র নিরপেক্ষ পর্যবেক্ষক পাঠানো নিয়ে তাদের কোনো আপত্তি নেই।

মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে ইসির সঙ্গে ইইউর প্রতিনিধিদলের প্রায় ঘণ্টা খানেকের বৈঠক শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বৈঠকে ইইউর প্রতিনিধিদলটি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে ইসির কাছে জানতে চেয়েছে। ভোটার সংখ্যা কতজন, নারী ও পুরুষ ভোটার কত, সিসিটিভি স্থাপন এবং পর্যবেক্ষক পাঠানোর বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে।’

তিনি জানান, তারা যা যা জানতে চেয়েছেন তা নির্বাচন কমিশনের পক্ষে থেকে জানানো হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে দুই পক্ষের টেকনিক্যাল টিমের সমন্বয়ে আরও একটি বৈঠক হবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে কমিশনার রাশেদা সুলতানা ও আনিছুর রহমান ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে রিকার্ডো শেলেরির নেতৃত্বে ইইউ প্রতিনিধিদলে ছিলেন পাঁচজন।

বৈঠক শেষে রিকার্ডো শেলেরি সাংবাদিকদের বলেন, নির্বাচনপূর্ব পরিস্থিতি মূল্যায়ন করতে তারা দুই সপ্তাহের জন্য এসেছেন। মূল্যায়ন শেষে তারা ইইউর উচ্চপর্যায়ের প্রতিনিধিদের কাছে একটি প্রতিবেদন দেবেন। এর আলোকে ইইউর উচ্চপর্যায়ের কর্মকর্তারা আগামী জাতীয় নির্বাচনে জোটের পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

অশোক কুমার দেবনাথ বলেন, পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে কী কী প্রস্তুতি নিতে হয়, ইসি কী করবে, তা জানতে চেয়েছে ইইউর প্রতিনিধিদল। কমিশন বলেছে, তারা যতসংখ্যক ইচ্ছে পর্যবেক্ষক পাঠাতে পারে, এর কোনো সীমাবদ্ধতা নেই। আবেদনের জন্য সময়সীমা আছে কি না, তা জানতে চেয়েছে তারা। ইসি বলেছে, সেপ্টেম্বরের মধ্যে আবেদন এলে সুবিধা হয়। কারণ, আরও কিছু আনুষ্ঠানিকতা আছে। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্রের বিষয়ও রয়েছে। তারা (ইইউ) যদি নিরপেক্ষ পর্যবেক্ষক পাঠায়, যত খুশি তত, কোনো আপত্তি নেই নির্বাচন কমিশনের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর