মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নিউমার্কেটসহ ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত হকারমুক্ত হবে : সেতুমন্ত্রী মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে জিরো টলারেন্স সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আলটিমেটাম ডিআরইউয়ের মিষ্টির শূন্য আসনে এলিজা জামানকে মনোনয়ন দিল বিএনপি কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ শয়তানকে তুচ্ছজ্ঞান করুন: ইরানের সর্বোচ্চ নেতা দুই বছরের মধ্যে জেলায় জেলায় বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের বেতন নিয়ে এলো বড় সুখবর আঞ্চলিক নিরাপত্তার আলোচনায় সৌদি-তুরস্ক-পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান

নিয়ত ভালো থাকলেও সওয়াব পাওয়া যায়

ধর্ম ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৬ মে, ২০২৪
  • ১২৩ টাইম ভিউ

আল্লাহ তাআলা পার্থিব ও আসমানি মহাবিশ্ব সুনিপুণভাবে সৃষ্টি করেছেন। পৃথিবীকে সবুজ শস্য ও ক্ষেত-খামার, সবুজ বন, বিবেক-বুদ্ধি, হৃদয় ও চোখকে মোহনীয় করা জলপ্রপাত, নদী-সাগর, সুউচ্চ পর্বতমালা ও লম্বা লম্বা গাছ, সুগন্ধি ফুল ও ফল দিয়ে সাজিয়েছেন। তিনিই পৃথিবীর আকাশকে প্রদীপ (অর্থাৎ নক্ষত্র ও গ্রহ) দ্বারা সজ্জিত করেছেন এবং প্রতিটি মহাকাশীয় মহাবিশ্বে তিনি একটি সিস্টেম জমা করেছেন এবং সৃষ্টি ব্যবস্থায় তিনি কোনো অনিয়ম বা অসামঞ্জস্য রাখেননি, যাতে একে অন্যের ভেতর অনুপ্রবেশ না ঘটে। কোরআনে ঘোষণা করা হয়েছে : ‘তিনি সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন।

মানুষ কখনো কখনো ভালো নিয়তের কারণে আমল না করেও সওয়াব পেয়ে থাকে। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি কোনো ভালো কাজের আশা করল, অতঃপর তা করতে পারল না, তবুও তার জন্য সওয়াব লেখা হবে’ (বুখারি : ৬৪৯১)। আপনি নিয়ত করলেন-আমি অমুককে কিছু টাকা সদকা দেব, আজ রাতের শেষাংশে তাহাজ্জুদ পড়ব কিংবা আজ এশার নামাজের পরে দুই রাকাত সালাতুল হাজত বা নফল পড়ব। অথবা নিয়ত করলেন, আমি সদকায়ে জারিয়া করব, গরিব-অসহায়দের বস্ত্র বিতরণ করব ইত্যাদি যত সওয়াবের কাজ আছে। এই নেককাজের নিয়ত করার জন্য আপনার আমলনামায় একটি করে নেকি লেখা হয়।

নেককাজটি এখনও করেননি, করবেন বলে ভেবেছেন-আপনার আমলনামায় যুক্ত হয়ে গেল নেকি। এটা আমাদের কথা নয়, হাদিসের কথা। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত-রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তায়ালা ইরশাদ করেন, আমার বান্দা যখন কোনো ভালো কাজের নিয়ত করে অথচ এখনও তা করেনি, তখন আমি তার জন্য একটি সওয়াব লিখি, আর যদি তা কাজে পরিণত করে তবে দশ থেকে সাতশগুণ পর্যন্ত সওয়াব লিখি। পক্ষান্তরে কেউ যদি গুনাহের কাজের ইচ্ছা করে, তার আমলনামায় কী পাপ লেখা হবে যেভাবে ভালো কাজের নিয়ত করায় নেকি লেখা হয়? না, লেখা হবে না। কেউ যদি নিয়ত করল যে, সে অমুক পাপ কাজ করবে, কিংবা নিকৃষ্ট কোনো পাপের ইচ্ছাও করে আমলনামায় লেখা হবে না, যতক্ষণ পর্যন্ত সে ওই গুনাহের কাজটা না করে। আরেক হাদিসে আছে, যদি কেউ মন্দ কাজের নিয়ত করে অথচ এখনও তা কাজে পরিণত করেনি তবে এর জন্য কিছুই লেখা হয় না। আর তা কাজে পরিণত করলে একটি পাপ লেখা হয়। (মুসলিম : ২৩৩)

এমনকি যদি এমন হয়, কোনো ব্যক্তি তাহাজ্জুদের নিয়ত করে ঘুমাল। কিন্তু গভীর ঘুমে চলে গেল তাহাজ্জুদের সময়। সে ব্যক্তি তাহাজ্জুদ না পড়েও তাহাজ্জুদ পড়ার সওয়াব পাবে। হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি শয়নকালে রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়ত করে শুয়েছে, কিন্তু অতিরিক্ত ঘুমের চাপে ভোর হয়ে গেছে সে তার নিয়ত অনুযায়ী সওয়াব পাবে।
তার ঘুমই আল্লাহর পক্ষ থেকে ইবাদত হিসেবে গণ্য হবে’ (নাসায়ি : ৩/২৫৮)।

আরেকটি হাদিসে এসেছে, তাবুক যুদ্ধের ময়দানে উপস্থিত সাহাবিদের লক্ষ্য করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ‘নিশ্চয়ই মদিনায় এমন কিছু মানুষ রয়েছে, তাবুক পর্যন্ত প্রতিটি পথে-প্রান্তরে, প্রতিটি টিলা-টক্করে যারা তোমাদের সঙ্গেই ছিল। তারাও তোমাদের মতো জিহাদের সওয়াব লাভ করবে। কারণ পূর্ণ নিয়ত থাকা সত্ত্বেও অসুস্থতা বা অন্য কোনো ওজর তাদের এ অভিযানে অংশগ্রহণে বাধা হয়ে দাঁড়িয়েছে’ (মুসলিম : ১৯১১)। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সঠিক বোঝার তওফিক দিন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর