রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদি-ইব্রাহিমের আলোচনা পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’, গুমের নির্দেশদাতা ছিলেন: স্পিকার বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না: ডিএমপি কমিশনার রাজধানীতে পৃথক স্থান থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

পল্লবীতে রাজউকের অভিযানে ৬ টি ভবনের আংশিক অপসারণ

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ১২৭ টাইম ভিউ

রাজধানীর পল্লবী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৬টি নির্মীয়মাণ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেয় ভ্রাম্যমাণ আদালত। দুটি নির্মাণাধীন ভবনের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিচালক (জোন-৩), তাজিনা সারোয়ার এবং অথরাইজড অফিসার শেখ মাহাব্বীর রনির নেতৃত্বে সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শক ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।

তাজিনা সারোয়ার বলেন, ‘রাজউক অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মীয়মাণ কয়েকটি ভবনে বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। একরকম নকশা অনুমোদন নিয়ে সেটি না মেনে ভিন্নভাবে নির্মাণ করা অথবা বর্ধিত করা কোনোটি সঠিক নয়। এসব নির্মীয়মাণ ভবনের অবৈধ আংশিক অপসারণ করা হয়েছে।

অথরাইজড অফিসার শেখ মাহাব্বীর রনি বলেন, ‘রাজউক অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মীয়মাণ/নির্মিত ইমারতের বিরুদ্ধে ঢাকা ক্যান্টনমেন্ট থানাধীন জোয়ারসাহারা এবং বাউনিয়া মৌজায় পল্লবী থানা অভিযান পরিচালনা করেছে। অভিযানে ৬টি নির্মাণাধীন ভবনের আংশিক অংশ অপসারণ করা হয়।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর