বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানে শিক্ষা ও চিকিৎসার অধিকার নিশ্চিতের আলোচনা আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তার রদবদল শ্রমিকদের কাজে ফেরার আহ্বান গার্মেন্টস মালিকদের বরগুনায় যৌন নিপীড়ন থেকে বাচতে চলন্ত অটো থেকে লাফ দিল দ্বাদশ শ্রেণীর ছাত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বছরে ১৫৪ কোটি ডলার বিনিয়োগ প্রয়োজন শ্রমিকদের আন্দোলনে ফ্যাসিস্টরা ঢুকলে দায় সরকারের: নাহিদ ইসলাম দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইসরায়েলকে সামরিক সহায়তা বদ্ধের প্রতিশ্রুতি ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট শুরু

পাঁচ ব্যাংক একীভূতকরণ: ‘সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার আপাতত সুযোগ নেই : বাংলাদেশ ব্যাংক

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৮৮ টাইম ভিউ

দুর্দশায় পড়া শরিয়াভিত্তিক পাঁচ বেসরকারি ব্যাংককে একীভূত করার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর পর শেয়ারধারী সাধারণ বিনিয়োগকারীদের দুঃসংবাদ দিল বাংলাদেশ ব্যাংক। পাঁচ ব্যাংক একীভূতকরণের ফলে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় থাকা সাধারণ বিনিয়োগকারী বা শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণের বিষয়ে আপাতত কোনো সুযোগ নেই জানিয়ে বাংলাদেশ ব্যাংক বলেছে, তাদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করতে পারে।এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের মার্জার প্রক্রিয়া শুরুর কথা জানিয়ে বুধবার এসব ব্যাংকের সব শেয়ার ‘শূন্য’ ঘোষণা করেন গভর্নর আহসান এইচ মনসুর।

ব্যাংকগুলোকে ‘অকার্যকর’ ঘোষণা করে পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে, ব্যবস্থাপনা পরিচালকদের পদত্যাগ করিয়ে প্রশাসক নিযুক্ত করে কেন্দ্রীয় ব্যাংক। গভর্নর আহসান এইচ মনসুর এক সংবাদ সম্মেলনে বলেন, সব ব্যাংকের শেয়ারের বিপরীতে সম্পদ হিসাব করলে ৩৫০ টাকা, ৪২০ টাকা করে নেগেটিভ হয়ে গেছে। আমরা তো শেয়ারহোল্ডারদের কাছে উল্টো টাকা দাবি করছি না। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী শেয়ারহোল্ডার মানেই শেয়ারহোল্ডার। তাদের দায় নিতে হবে। যেহেতু পুঁজি নেগেটিভ, তাই সব শেয়ার শূন্য হবে।

একীভূত হতে চলা পাঁচ ব্যাংকই পুঁজিবাজারে তালিকাভুক্ত। বৃহস্পতিবার শেয়ার লেনদেন স্থগিত করে তারা বিনিয়োগকারীদের বার্তা দেয়। বিষয়টি নিয়ে সব পর্যায়ে সমালোচনা শুরু হলে সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বাংলাদেশ ব্যাংক বলে, আন্তর্জাতিক সর্বোত্তম চর্চার সাথে সঙ্গতি রেখে ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ প্রণীত হয়। এ অধ্যাদেশে রেজোলিউশনের আওতাধীন ব্যাংকসমূহে আমানতকারী, শেয়ারহোল্ডারসহ বিবিধ পাওনাদারের অধিকারের বিষয়টি সুনির্দিষ্ট করা হয়েছে।

‘সবশেষ গত ২৪ সেপেটম্বর বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত ব্যাংকিং সেক্টর ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির সভায় পাঁচটি সংকটাপন্ন ব্যাংকের শেয়ারহোল্ডারদের রেজোলিউশন প্রক্রিয়ায় ব্যাংকের লোকসানের দায়ভার বহন করতে হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সে বিষয়টি জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, সভার সিদ্ধান্ত অনুযায়ী পাঁচটি ব্যাংক একীভূতকরণের ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারী বা শেয়ারধারীদের স্বার্থ রক্ষার কোনো সুযোগ ‘আপাতত’ নেই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর