সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই আন্দোলনে হত্যাচেষ্টার মামলা: জ্যোতিকা জ্যোতির ১০ দিনের রিমান্ড আবেদন ডিবির মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন দেশের পরিস্থিতি জানাতে বিদেশী কূটনীতিকদের ব্রিফ করবে সরকার ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: অধ্যাপক ইউনূস পাবনার চাটমোহরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইউনিয়ন সেক্রেটারি আটক পাবনার ঈশ্বরদীতে আবাসিক ভবনে গোপনে মদ তৈরি, ১০০ লিটার মদসহ গ্রেপ্তার ২ পাবনার বেড়ায় সংঘর্ষের ঘটনায় ওসি প্রত্যাহার, নতুন দায়িত্বে গোলাম মোস্তফা পাবনার চাটমোহর উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার ইরানের ‘মিসাইল সিটির’ ভিডিও প্রকাশ, দীর্ঘ সুড়ঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র শিশুকে ধর্ষণের অভিযোগে খিলক্ষেত থানা ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

পাবনার ঈশ্বরদীতে আবাসিক ভবনে গোপনে মদ তৈরি, ১০০ লিটার মদসহ গ্রেপ্তার ২

ফরিদ রেজা ,ষ্টাফ রিপোর্টার :
  • আপডেটের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৪ টাইম ভিউ
পাবনার ঈশ্বরদীতে আবাসিক ভবনে গোপনে মদ তৈরি, ১০০ লিটার মদসহ গ্রেপ্তার ২

পাবনার ঈশ্বরদীতে আবাসিক ভবনের ভেতরে গোপনে বিদেশি মদ তৈরির অভিযোগে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ১০০ লিটার প্রস্তুত মদ, মদ তৈরির সরঞ্জাম ও প্রায় ২ হাজার লিটার জাওয়া জব্দ করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) ঈশ্বরদীর নতুনহাট এলাকায় ব্র্যাক অফিসের পাশে অবস্থিত উজ্জলের মালিকানাধীন তিনতলা ভবনে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাভেদ জাফর (৫৬) ও মো. উজ্জল (৪৫)। জাভেদ জাফর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে চাকরি করেন বলে জানা গেছে। অপর ব্যক্তি মো. উজ্জল ওই ভবনের মালিক।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী ‘খ’ সার্কেলের পরিদর্শক আব্দুর রহিমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। গোপনে মদ উৎপাদনের তথ্যের ভিত্তিতে ভবনটিতে অভিযান চালানো হলে ভেতরে মদ তৈরির সরঞ্জাম, প্রস্তুত মদ ও বিপুল পরিমাণ জাওয়া পাওয়া যায়। পরে এসব আলামত জব্দ করে দুজনকে গ্রেপ্তার করা হয়।

পরিদর্শক আব্দুর রহিম জানান, অভিযানে ১০০ লিটার প্রস্তুত মদ, উৎপাদনের বিভিন্ন সরঞ্জাম এবং প্রায় ২ হাজার লিটার জাওয়া উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর