মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫৩ ‘ধর্ম নয়, সবার আগে পরিচয় আমরা বাংলাদেশি’: প্রধানমন্ত্রী পূজার ছুটিতে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি ঘোষণা সম্প্রীতির পরিবেশে বাংলাদেশে দুর্গাপূজা উদ্‌যাপন হচ্ছে : দীনেশ ত্রিবেদী বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম চীনে পুতিন-ট্রাম্প-শি বৈঠকের সম্ভাবনা, আপত্তি ইউক্রেনের ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, যে কোনো সময় প্রজ্ঞাপন দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদির কাছে রায়ের কপি চেয়েছে বাংলাদেশ মঙ্গলবার ৩ জেলায় পূজা মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী সরকারি চাকরিজীবীরা এ মাসেই পাবেন বাড়তি বেতন, ভাতা মিলবে যে হারে

পূজার ছুটিতে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি ঘোষণা

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৭ টাইম ভিউ
পূজার ছুটিতে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি ঘোষণা
ছবি-সংগৃহীত

শারদীয় দুর্গাপূজার সরকারি ছুটিতে বিশেষ সময়সূচি অনুযায়ী পরিচালনা করা হবে দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেল। ছুটির দিনগুলোতে ভিড়ের সময় (পিক আওয়ার) ১০ মিনিট এবং সাধারণ সময়ে ১০ থেকে ২০ মিনিট পরপর স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাবে। এ ছাড়া যাত্রী চাহিদার ওপর ভিত্তি করে ট্রেন চলাচলের বিরতি সমন্বয় করা হবে।

সোমবার (১৯ অক্টোবর) ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালনা বিভাগের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, ঘোষিত সময়সূচি অনুযায়ী নির্ধারিত চার দিনের ছুটিতে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী দিনের প্রথম ট্রেনটি সকাল ৬টা ৩০ মিনিটে ছেড়ে যাবে। অন্যদিকে মতিঝিল স্টেশন থেকে উত্তরা উত্তরের উদ্দেশ্যে প্রথম ট্রেনটি ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে। দিনের অধিকাংশ সময় ১০ থেকে ১২ মিনিট পর পর ট্রেন চলাচল করবে। তবে রাতের দিকে যাত্রীচাহিদার ওপর নির্ভর করে ট্রেনের বিরতি বেড়ে ১৫ থেকে ২০ মিনিট হতে পারে। এই চার দিনে উভয় অভিমুখে সর্বমোট ১৭১টি ট্রিপ পরিচালনা করা হবে।

এ ছাড়া আগামী ২৩ অক্টোবর (শুক্রবার) উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন বিকেল ৩টায় এবং মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী ট্রেন বিকেল ৩টা ২০ মিনিটে যাত্রা শুরু করবে। ছুটির এই দিনটিতে উভয় অভিমুখে মোট ৮২টি ট্রিপ পরিচালিত হবে।ডিএমটিসিএল কর্তৃপক্ষ আরও জানায়, হঠাৎ যাত্রীচাপ বৃদ্ধি পেলে তা সামাল দিতে উত্তরা উত্তর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম এবং মূল ডিপোতে দুটি অতিরিক্ত ট্রেন সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে। প্রয়োজন অনুযায়ী এগুলো তাৎক্ষণিকভাবে চালনা করে ট্রেনের মধ্যবর্তী বিরতি সমন্বয় করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর