সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জিয়াকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে এরশাদ : জিজ্ঞাসাবাদে মোজাফফর মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরো ৪০ রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন রংপুর অভিমুখে লংমার্চে পাঁচ জেলায় পাঁচ পথসভা করবে ১১ দলীয় ঐক্য ঢাকা সিটি নির্বাচন: এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রধানমন্ত্রীর ছয় উপদেষ্টার দপ্তর বণ্টন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১৫১ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রীর ছয় উপদেষ্টার দপ্তর বণ্টন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রুল অব বিজনেস অনুযায়ী তাদের বিভিন্ন দপ্তরের দায়িত্ব দেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন রোববার (২১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।এতে বলা হয়েছে, ড. মসিউর রহমানকে প্রধানমন্ত্রীর অর্থনেতিক উপদেষ্টা করা হয়েছে। ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে প্রধানমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়েছে।

ড. গওহর রিজভী হয়েছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা। সালমান ফজলুর রহমান হয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা করা হয়েছে ড. কামাল আবদুল নাসের চৌধুরীকে। আর প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা হয়েছেন মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।

উল্লেখ্য, এই ছয় উপদেষ্টা আগের সরকারেও একই দপ্তরের দায়িত্বে ছিলেন। এর আগে সজীব ওয়াজেদ জয়কে প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর