রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিপাইনের আকাশে দু্ই বিমানের সংঘর্ষে ৪ পাইলট নিহত স্পিকারের সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জাতীয় নারী শক্তির নতুন কমিটি ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯ সাংবাদিকদের পেটানোর হুমকি, এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ মাদ্রাসাগুলোতে অতিরিক্ত শারীরিক শাস্তি ও অনুপযুক্ত স্পর্শ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ৫০ বছরে ফিডব্যাক, ১১ বছর পর নতুন অ্যালবামসহ বছরজুড়ে সুবর্ণজয়ন্তীর আয়োজন এইচএসসির ফল আগামী বৃহস্পতিবার বাঁশ ফারুকের খুঁটির জোর কোথায়? ধর্ষণ, সরকারি জমি দখল ও মাদক বানিজ্য নিয়ন্ত্রণের অভিযোগ!(অনুসন্ধানী পর্ব ১) তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব এসেছে : সাস্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫২ টাইম ভিউ

অনলাইন ডেস্ক :স্বাস্থ্যমন্ত্রী ডা: সামন্ত লাল সেন বলেছেন, প্রধানমন্ত্রী আমাকে স্বাস্থ্যখাতে জিরো টলারেন্স নীতি করে দিয়েছেন। যদি কোনো ভুল চিকিৎসা, কোন গাফিলতি হয় অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন।সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনি কমপ্লেক্স পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।স্বাস্থ্যমন্ত্রী বলেন, সব চিকিৎসক খারাপ না, ভালো চিকিৎসকও আছে।

চিকিৎসকরা কেন গ্রামে থাকতে চায় না, এ বিষয়ে তাদের সাথে কথা বলতে হবে। গ্রামে চিকিৎসকদের সিকিউরিটি কতটুকু আছে? গ্রামে চিকিৎসকদের সিকিউরিটি দিতে পারলে তারা অবশ্যই থাকবে। সে বিষয়ে কাজ করছি।

মন্ত্রী আরও বলেন, আমার প্রথম লক্ষ্য হচ্ছে চিকিৎসা সেবা যেন সারা বাংলাদেশের গ্রামগঞ্জে ছড়িয়ে দিতে পারি। এর লক্ষ্য একটাই, আমি যদি প্রতিটি হেলথ কমপ্লেক্স বা জেলার হাসপাতালগুলোকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারি তাহলে গ্রামগঞ্জের কোন রোগী চিকিৎসা নিতে ঢাকা শহরে ভীড় করবে না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর