বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী ডিসেম্বরে ইউএনও, জানুয়ারিতে ডিসি সম্মেলন দ্বিতীয় মেয়ের নাম ও ছবি প্রকাশ করলেন দীপিকা-রণবীর ইউরোপে গুগল ক্লাউডে বিভ্রাট ইশরাকের কাজের উদ্দেশ্য ভালো হলেও হাতে অস্ত্র তুলে নেওয়াটা ঠিক হয়নি: স্পিকার সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল না এলেও জটিলতা হবে না: আইনমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, জারি প্রজ্ঞাপন জুলাইয়ে ছাত্র-জনতা লুটেরা ও চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি : জামায়াত আমির নিজ বাড়িতে মাদক ও জুয়ার আসর: অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৬৬

ফটোকপির দোকানে মিলছে এনআইডি সার্ভারের পাসওয়ার্ড, ইসির হুঁশিয়ারি

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৮ টাইম ভিউ
ফটোকপির দোকানে মিলছে এনআইডি সার্ভারের পাসওয়ার্ড, ইসির হুঁশিয়ারি
ছবি-সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের কাজে ব্যবহৃত সার্ভারের ইউজার আইডি ও পাসওয়ার্ড বিভিন্ন ফটোকপির দোকানে পাওয়া যাচ্ছে, এমন তথ্য জানার পর কঠোর হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২০ অক্টোবর) ইসির কর্মকর্তারা জানান, সার্ভারের ইউজার আইডি ও পাসওয়ার্ড অন্য কারও সঙ্গে শেয়ার করলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ইসি সচিব এক চিঠিতে কর্মকর্তাদের জানিয়েছেন, জাতীয় পরিচয়পত্র সংশোধন কার্যক্রমে ব্যবহৃত ইউজার আইডি ও পাসওয়ার্ড কারও সঙ্গে শেয়ার করা যাবে না। এ নির্দেশনার ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে ব্যক্তিগতভাবে দায় নিতে হবে, এমন নির্দেশনা জারি করতে হবে।

এ ছাড়া জাতীয় পরিচয়পত্র সংশোধন কার্যক্রম গতিশীল করতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) পুনরায় সংশোধনের প্রস্তাব উপস্থাপন করতে হবে বলেও জানিয়েছেন ইসি সচিব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর