শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা : প্রধানমন্ত্রী রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরা কারাগারে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জামায়াত আমিরের “শিল্পী সমাজের প্রতি দর্শকের আস্থার সংকট, নাকি রাজনীতির অদৃশ্য প্রভাব ?” জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা ফ্যামিলি কার্ড প্রকল্পে কেনাকাটায় অনিয়মের অভিযোগ হাসনাতের যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭ রাশিয়ায় চার ইউরোপীয় দেশের কোম্পানির সম্পদ নিয়ন্ত্রণে নিচ্ছে মস্কো

ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

প্রতিনিধি :
  • আপডেটের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৭৫ টাইম ভিউ

ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান অনুষ্ঠানকে কেন্দ্র করে একটি উঠান বৈঠক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ভাঙ্গা মহিলা কলেজ মাঠে ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুলের সাথে আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেন।

উঠান বৈঠক সমাবেশে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতা-কর্মী ব্যানার নিয়ে উঠান বৈঠকে যোগ দেন।

উঠান বৈঠক অনুষ্ঠানে ভাঙ্গা কে এম কলেজের সাবেক ভিপি মোঃ আকরামুজ্জামান মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল।

এছাড়া বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা বিএনপি’র সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান পান্না, ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর বিএনপি সভাপতি আলহাজ্ব জাফর মুন্সী, ভাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবহান শামীম, কমিশনার লিয়াকত মোল্লা, মুজিবুর রহমান মুন্সি, সাবেক কমিশনার সৈয়দ আলী, জাকু মুন্সি, শেখ সিদ্দিক, লাবলু মুন্সি, মিজানুর রহমান মুন্সি, সুমন মুন্সি, ফারুকুজ্জামান ছট্টু, মোতালেব মুন্সি, উসমান মুন্সি, হায়দার মুন্সি, আজমত মুন্সি সহ প্রমুখ।

এ সময় প্রধান অতিথি মোঃ শহিদুল ইসলাম খান বাবুল বলেন, বিগত সরকারের আমলে ভাঙ্গায় কোনো উন্নয়ন হয়নি। আমি যদি ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন আসন থেকে এমপি নির্বাচিত হই, তাহলে ভাঙ্গা কৃষি বিশ্ববিদ্যালয় এবং ভাঙ্গা মহিলা কলেজকে সরকারি করে দেব। ফরিদপুর জেলাকে বিভাগ করে দেব। ভাঙ্গা সরকারি হাসপাতালকে এক শত শয্যায় উন্নত করে দেব। আমরা কথা দিয়ে কথা রাখি এবং রাখব ইনশাআল্লাহ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর