সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ বিরতির পর মঞ্চে তমালিকা কর্মকার, ‘অমানুষ’ দিয়ে ফিরছেন ভার্জিনিয়ায় ‘দ্য রেভলিউশনারিজ’-এ ভিন্ন রূপে পাওলি দাম, মুক্তি পেল ঐতিহাসিক সিরিজ সৃজনী বহুমুখী সমবায় সমিতির মনোনয়ন ফরম কিনতে বাঁধা ভিডিও ধারণ কালে সাংবাদিকের মোবাইল কেড়ে মবের চেষ্টা!   মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর জিয়াকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে এরশাদ : জিজ্ঞাসাবাদে মোজাফফর মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

ফের তিতাসে দুর্ঘটনা, রাজধানীর যেসব এলাকায় গ‍্যাস বন্ধ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৩৭ টাইম ভিউ
ফের তিতাসে দুর্ঘটনা, রাজধানীর যেসব এলাকায় গ‍্যাস বন্ধ

এবার ঢাকার উত্তরা–টঙ্গী সেতুর কাছে গ্যাসের পাইপলাইনের একটি ভাল্‌ভ বিস্ফোরিত হয়েছে। এতে উত্তরা, উত্তরখান ও দক্ষিণখানসহ আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিল্প গ্রাহকের সংযোগ লাইনের ভাল্‌ভ ফেটে উচ্চচাপে গ্যাস বেরিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। নিরাপত্তাজনিত কারণে উত্তরার বিতরণ লাইনের ১২ ইঞ্চি ব্যাসের মূল লাইন বন্ধ রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত ভাল্‌ভ প্রতিস্থাপনের কাজ চলমান রয়েছে। কাজ শেষ হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।

সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এর আগে ১০ জানুয়ারি তুরাগ নদীর তলদেশে গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ঢাকার মিরপুর রোডে ভাল্ভ বিস্ফোরিত হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সংকট তীব্র আকার ধারণ করে। গ্যাসের স্বল্পচাপের ভোগান্তিতে পড়েন গ্রাহকরা।

সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

গত এক মাস ধরে ঢাকায় এলপিজি গ‍্যাসের সরবরাহ সংকট চলছে। দ্বিগুন দাম দিয়েও পাওয়া যাচ্ছে না। এর মধ‍্যে নিয়মিত দুর্ঘটনায় পাইপলাইন গ‍্যাসের সরবরাহ ব‍্যাহত হচ্ছে।

গত ৪ জানুয়ারিতে তুরাগ নদীর নিচে পাইপলাইন ছিদ্র হয়। এতে এখনো মিরপুর, মোহাম্মদপুর এলাকায় গ‍্যাসের সরবরাহ বিঘ্নিত হচ্ছে।

এরপর গত ১০ জানুয়ারি দুপুরে গণভবনের সামনে একটি ভাল্‌ভ ফেটে গিয়ে সরবরাহ বন্ধ হলে ভোগান্তিতে পড়েন গ্রাহকেরা। ওই দিন রাতে নতুন ভাল্‌ভ বসানোর পর আবার গ‍্যাস সরবরাহ চালু করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর