মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউমার্কেটসহ ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত হকারমুক্ত হবে : সেতুমন্ত্রী মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে জিরো টলারেন্স সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আলটিমেটাম ডিআরইউয়ের মিষ্টির শূন্য আসনে এলিজা জামানকে মনোনয়ন দিল বিএনপি কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ শয়তানকে তুচ্ছজ্ঞান করুন: ইরানের সর্বোচ্চ নেতা দুই বছরের মধ্যে জেলায় জেলায় বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের বেতন নিয়ে এলো বড় সুখবর আঞ্চলিক নিরাপত্তার আলোচনায় সৌদি-তুরস্ক-পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান

ফের বায়ুদূষণে শীর্ষ স্থানে রাজধানী ঢাকা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ২১৮ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর মধ্যে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ রাষ্ট্র বাংলাদেশের রাজধানী শহর ঢাকা ফের শীর্ষে উঠে এসেছে। আজ রবিবার (২৮ মে) সকাল সাড়ে ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে (আইকিউএয়ার) ঢাকার বায়ুমানের স্কোর ১৯১-এ উঠেছে। অর্থাৎ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’।

একই সময়ে ১৫৮ স্কোর নিয়ে আইকিউএয়ার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কুয়েতের রাজধানী কুয়েত সিটি। তৃতীয় অবস্থানে থাকা নয়াদিল্লির স্কোর ১৫৫। চতুর্থ অবস্থানে থাকা জাকার্তার স্কোরও ১৫৫। আর ১৫৪ স্কোর নিয়ে পঞ্চম স্থানে ছিল চীনের রাজধানী বেইজিং।

অপর দিকে শূন্য স্কোর নিয়ে আইকিউএয়ারের তালিকায় সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার সিডনি। ৪ স্কোর নিয়ে এরপরই ভালো স্থানে যুক্তরাষ্ট্রের সল্ট লেক সিটি ও অস্ট্রেলিয়ার মেলবোর্ন। অর্থাৎ এ শহরগুলোর বায়ুমান খুব ভালো।

এর আগে গত ১৩ মে বায়ুদূষণে শীর্ষে উঠে আসে ঢাকা। ওইদিন সকাল সোয়া ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) স্কোর ছিল ১৮৬।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো- ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণাধীন ধুলা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর