মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
এস আলমের সঙ্গে বিএনপির সমঝোতা হয়েছে কি না, প্রশ্ন হাসনাত আবদুল্লাহর দৌলতদিয়া পদ্মায় ধরা রুই-কাতল লাখ টাকায় বিক্রি বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্রদল আহ্বায়কের বিরুদ্ধে বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গাইবান্ধায় প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ, সোয়া এক ঘণ্টা পর প্রত্যাহার জুলাই সনদ নিয়ে কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: প্রধানমন্ত্রী সংঘাতে নতুন মোড়, মার্কিন সামরিক জাহাজে হামলা চালাল ইরান চূড়ান্ত ১১ দলীয় জোটের প্রার্থী: সংসদে নারী আসনে জামায়াতের ৮, এনসিপিসহ বাকিদের ৫ হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে, জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান

ফের বিপাকে জাহাঙ্গীর, এবার স্থায়ী বহিষ্কারের দাবি

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ২০১ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কারের দাবি তুলেছেন দলের সম্পাদক মণ্ডলীর সদস্যরা।

আজ রবিবার (১৪ মে) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় জাহাঙ্গীর আলমকে স্থায়ী বহিষ্কারের দাবির বিষয়টি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন বৈঠকে উপস্থিত একাধিক নেতা।

বৈঠক সূত্রে জানা গেছে, সম্পাদক মণ্ডলীর সদস্যরা বলেন- গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম দলের ক্ষমা পাওয়ার পরও দলীয় শৃঙ্খলা ভঙ্গে লিপ্ত রয়েছেন। নিজের প্রার্থিতা অবৈধ হওয়ার পরও মায়ের জন্য মাঠে কাজ করছেন তিনি। দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিনি তার সব ক্ষমতা দেখাচ্ছেন। দলে থেকে দলীয় শৃঙ্খলা মানবেন না, তা হতে পারে না। আমরা তার স্থায়ী বহিষ্কার চাচ্ছি। আগামীতে দলের যে কোনো বৈঠকে দলের নেত্রীর কাছে বিষয়টি তুলে ধরার দাবি জানান তারা।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, সিটি কর্পোরেশনের পাঁচ নির্বাচন নিয়ে বৈঠকে আমাদের কথা হয়েছে। এখানে এক অভিমত প্রতিফলিত হয়েছে। অভিমত সঠিক জায়গায় পৌঁছে দেওয়া হবে।

সম্পাদক মণ্ডলীর বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ডা. দীপু মণি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, মির্জা আজম, শফিউল আলম চৌধুরী নাদেল, সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাশ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীম, উপ-দপ্তর বিষয়ক সম্পাদক অ্যাড. সায়েম খান ও কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফরাজী উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর