সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ বিরতির পর মঞ্চে তমালিকা কর্মকার, ‘অমানুষ’ দিয়ে ফিরছেন ভার্জিনিয়ায় ‘দ্য রেভলিউশনারিজ’-এ ভিন্ন রূপে পাওলি দাম, মুক্তি পেল ঐতিহাসিক সিরিজ সৃজনী বহুমুখী সমবায় সমিতির মনোনয়ন ফরম কিনতে বাঁধা ভিডিও ধারণ কালে সাংবাদিকের মোবাইল কেড়ে মবের চেষ্টা!   মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর জিয়াকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে এরশাদ : জিজ্ঞাসাবাদে মোজাফফর মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

বকেয়া বেতন–ভাতার দাবিতে মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৩ টাইম ভিউ
বকেয়া বেতন–ভাতার দাবিতে মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতন ও নতুন মজুরি বাস্তবায়নের দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। রোববার সকাল সাড়ে ১০টায় মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

এতে মিরপুর ১০, ১৩, ১৪ নম্বরের দুপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং মিরপুর ১০ নম্বরগামী যান চলাচল বন্ধ হয়ে যায়।

জানা গেছে, মিরপুর ১০ নম্বরের (প্যারিস রোড) মনোয়ারা, খান ও এনায়েত গার্মেন্টসের কয়েকশ শ্রমিক ডিসেম্বর মাসের আংশিক বেতন ও সাম্প্রতিক সময়ে ঘোষিত নতুন মজুরি কাঠামোতে গার্মেন্টস শ্রমিকদের বেতন পরিশোধের দাবিতে গত তিন দিন ধরে কারখানার সামনে অবস্থান নেন।

তবে মালিকপক্ষ জানিয়েছে, এ গার্মেন্টস ৩টি সাব কন্ট্রাক্টভুক্ত ও লোকাল গার্মেন্টস হওয়ার কারণে নতুন মজুরি কাঠামোতে বেতন পরিশোধ করতে পারবে না তারা। তাই আগে থেকেই কারখানা বন্ধ  রেখেছে।

বিক্ষোভকারী শ্রমিকরা জানান, গত মাসের আংশিক বেতন ও নতুন মজুরি বাস্তবায়নের দাবিতে তারা রাস্তায় নেমেছেন। মালিকপক্ষ তাদের দাবি না মেনে উল্টো কারখানা বন্ধ রেখেছে।

ডিএমপির পল্লবী জোনের এসি শাহিদ বলেন, বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের বেতনের ব্যাপারে আজ বিকালে মালিক ও শ্রমিকপক্ষ কারখানা পরিদর্শন অধিদপ্তরে আলোচনায় বসবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর