রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদি-ইব্রাহিমের আলোচনা পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’, গুমের নির্দেশদাতা ছিলেন: স্পিকার বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না: ডিএমপি কমিশনার রাজধানীতে পৃথক স্থান থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর -অগ্নিসংযোগ

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ১২৮ টাইম ভিউ

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের এক দফা দাবিতে ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিনে রাজধানীর ব্যস্ততম এলাকা শাহবাগে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনে শাহবাগে ছাত্রলীগ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় আন্দোলন চলাকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। তবে কারা ভাঙচুর তা নিশ্চিত হওয়া যায়নি। রোববার (৪ আগস্ট) বেলা ১১টার আগে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ভাঙচুর-অগ্নিসংযোগ শুরু হয়।

জানা যায়, সকাল সাড়ে ১০টার পর শাহবাগে অবস্থান নেন আন্দোলনকারীরা। তখন বিএসএমএমইউর সামনে আওয়ামী লীগের নেতা–কর্মীরা স্লোগান দিচ্ছিলেন। আন্দোলনকারীদের মিছিল থেকে তাদের ধাওয়া দেওয়া হয়। নেতা–কর্মীরা হাসপাতালে ঢুকে গেলে আন্দোলনকারীরাও ঢুকে যান। পরে সেখানে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষ চলাকালে হাসপাতালের ভেতরে হামলার ঘটনা ঘটে। এ সময় ইটপাটকেল ছোড়ার ঘটনাও ঘটে। বিশ্ববিদ্যালয়ের ভেতরে অ্যাম্বুলেন্স ও বাসে ভাঙচুর চালানো হয় এবং আগুন দেওয়া। এসময় পরিবহন ভবনের সামনে থাকা প্রায় ৫০টি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়াও শাহবাগ মোড়ে মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

 

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসিতে শক্ত অবস্থান নিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীদের আরেকটি অংশ। সকাল থেকে টিএসসিতে জড়ো হতে থাকেন তারা। এসময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর