শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা নতুন বিক্ষোভের আশঙ্কা, ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে চারটির বেশি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি রাজধানীতে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট: লেনদেনে সমস্যা নেই সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পশ্চিম তীর অবরুদ্ধ করার নির্দেশ নেতানিয়াহুর আবার‍ও কক্সবাজারে হোটেলে আগুন ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস

বঙ্গভবনে রাষ্ট্রপতির বিদায়ী ঈদ শুভেচ্ছা বিনিময়

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ২৪৩ টাইম ভিউ

অনলাইন ডেস্কঃ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। আজ শনিবার (২২ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এদিন সকাল ১০টায় রাষ্ট্রপতি সস্ত্রীক ক্রেডেনশিয়াল হলে আসেন। বঙ্গভবনে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শেষবারের মতো ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ধর্ম প্রতিমন্ত্রী, রাষ্ট্রপতির সামরিক সচিব ও জন বিভাগের সচিব উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ে সিনিয়র রাজনীতিবিদ, বিচারক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ সব শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পরে রাষ্ট্রপতি সস্ত্রীক দরবার হলে অতিথিদের সঙ্গে আপ্যায়নে অংশ নেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর