রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদি-ইব্রাহিমের আলোচনা পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’, গুমের নির্দেশদাতা ছিলেন: স্পিকার বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না: ডিএমপি কমিশনার রাজধানীতে পৃথক স্থান থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

বছরে ২ কোটি টাকা পর্যন্ত ‘টার্নওভার’ কর দিতে হবে না

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ টাইম ভিউ
বছরে ২ কোটি টাকা পর্যন্ত ‘টার্নওভার’ কর দিতে হবে না
ছবি-সংগৃহীত

বছরে ২ কোটি টাকা পর্যন্ত লেনদেন করা ব্যবসাপ্রতিষ্ঠান ও কোম্পানিকে কোনো টার্নওভার কর দিতে হবে না। চলতি অর্থবছরের বাজেটে এক্ষেত্রে ১ শতাংশ হারে কর বসিয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর আগে টার্নওভার কর ছিল দশমিক ৬০ শতাংশ।

এ ছাড়া ২ কোটি টাকা থেকে ৪ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা ব্যবসাপ্রতিষ্ঠান ও কোম্পানির ওপর টার্নওভার কর দশমিক ৫ শতাংশ। আর ৪ কোটি টাকার বেশি টার্নওভার করা ব্যবসাপ্রতিষ্ঠান ও কোম্পানিকে ১ শতাংশ ন্যূনতম কর দিতে হবে।

সোমবার (১ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। এর ফলে মূলত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানের সুফল মিলবে।

টার্নওভার কর হলো, কোনো ব্যবসাপ্রতিষ্ঠান বা কোম্পানি বা পেশা থেকে যে বিক্রির মাধ্যমে বা সেবার মাধ্যমে আয় হবে তাতে লাভ বা লোকসান যা-ই হোক, এর জন্য একটা নির্দিষ্ট হারে কর দিতে হয়।

ব্যবসাপ্রতিষ্ঠান ও কোম্পানির ওপর আরোপিত ১ শতাংশ ন্যূনতম টার্নওভার করব্যবস্থা থেকে ধীরে ধীরে সরে আসার আহ্বান জানিয়ে সম্প্রতি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছিল। একই দাবিতে ঢাকা চেম্বারও চিঠি দেয়।শিল্পপ্রতিষ্ঠানের ক্ষেত্রে বাণিজ্যিক উৎপাদন শুরুর পর প্রথম তিন বছর পর্যন্ত ১ শতাংশের পরিবর্তে দশমিক ২ শতাংশ হারে ‘টার্নওভার’ কর দেওয়ার সুযোগ রয়েছে। এ সুযোগ এখনও বহাল থাকছে।

কিছু খাতের ক্ষেত্রে ‘টার্নওভার’ কর আরও বেশি রয়েছে। সেসব এখনও তা-ই থাকছে। এর মধ্যে– সিগারেট, বিড়ি ও তামাক জাতীয় পণ্য উৎপাদক প্রতিষ্ঠানের ওপর এই কর ৩ শতাংশ, কার্বোনেটেড বেভারেজ ও মিষ্টি প্রস্তুতকারকদের ওপর আড়াই শতাংশ এবং মোবাইল ফোন অপারেটরদের ক্ষেত্রে দেড় শতাংশ। বাকিদের ক্ষেত্রে ১ শতাংশ করা হয়েছিল বাজেটে, সেখানেই পরিবর্তন আনলো সরকার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর