অনলাইন ডেস্ক : ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ঢাকা নারিন্দা মশুরীখোলা দরবার শরীফ প্রাঙ্গণে ১৭ ই রমজান ২৮ ই মার্চ ২০২৪ ইং, বৃহস্পতিবার ‘শোহদায়ে বদর শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন— পীরে তরিক্বত, রাহনুমায়ে শরিয়ত, শাহ্ সূফি আলহাজ্ব মাওলানা আহছানুজ্জামান মাদ্দাজিল্লুহুল আলি। সভাপতির বক্তব্যে— তিনি বলেন, বদর যুদ্ধ জয়লাভের মাধ্যমে ইসলামের বিজয়ীর দ্বার উন্মোচিত হয়েছে। এ বিজয় ছিলো অসীমের বিরুদ্ধে সসীমের জয়, মিথ্যার বিরুদ্ধে সত্যের জয়; শুধুমাত্র ৩১৩ জন মুসলিম মর্দ্দে মুজাহিদ ১০০০ জন কাফেরের বিরুদ্ধে জয়লাভ করে চিরসত্য ইসলামকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠা করেছেন।

যাতে অভূক্ত মানুষগুলো বিনামূল্যে ও সানন্দে খাবার গ্রহণ করতে পারে; আর মানুষকে খাওয়াতে পারা সৌভাগ্যের বিষয়। সকলের উচিত, যার যার অবস্থান থেকে এ মহৎ কাজটি সমাধা করা। আলোচক হিসেবে সারগর্ভ বক্তব্য রাখেন— দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার সহ—অধ্যাপক ও প্রখ্যাত আলেমেদ্বীন— মাওলানা আবুল বাশার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এলাকার জনসাধারণ, সর্বস্তরের লোকজন, দিনমজুর ও দরবার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সুধীমহল।