মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনায় র‌্যাব-১৩ এর অভিযানে ১১কেজি গাঁজা সহ,গ্রেফতার ৪ নারী ‘আমাদের মূল লক্ষ্য ফাইনাল খেলা’ কুমিল্লায় বুড়িচং প্রেস ক্লাব’র নির্বাচন অনুষ্ঠিত; সভাপতি খোরশেদ, সম্পাদক বাবু, সাংগঠনিক সম্পাদক জাকির ওয়েব ফিল্মে নতুন রূপে মৌ খান, ‘শিকারি’তে রহস্যময় চরিত্রে ৬১-এ আমির, পর্দায় ২৫ বছরের তরুণ! ‘ললকারা’র জন্য শুরু শরীর বদলের প্রস্তুতি স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত? কী বলছে গবেষণা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি: নাহিদ ইসলাম দলীয় প্রতীক থাকবে না, স্থানীয় নির্বাচনে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন: রিজভী ইউটিউবকে চ্যালেঞ্জ জানাতে বিশ্ববাজারে আসছে বিলিবিলি আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল

বদলে গেল শেখ হাসিনা স্টেডিয়ামের নাম

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৮২ টাইম ভিউ

রাজধানী ঢাকার পূর্বাচলে নির্মিত হওয়ার কথা ছিল শেখ হাসিনা স্টেডিয়ামের। তবে নানা জটিলতার কারণে এখনও শুরু হতে পারেনি স্টেডিয়ামের কাজ। তবে স্টেডিয়ামের কাজ শুরুর আগেই বদলে গেল স্টেডিয়ামের নাম। এই স্টেডিয়ামের নতুন নামকরণ করা হয়েছে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড বা এনসিজি নামে।সোমবার বিসিবির ১৮ তম বোর্ড সবা অনুষ্ঠিত হয়েছে। সেখানেই শেখ হাসিনা স্টেডিয়াম নিয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। দুপুর দেড়টা থেকে শুরু হয় এই বোর্ড সভা। মিটিং শেষে পরে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির দুই পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এবং ইফতেখার রহমান মিঠু।  সেখানেই শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন নিয়ে কথা বলেছেন এই দুই কর্মকর্তা।

মিঠু বলেছেন,  ‘২০৩১ বিশ্বকাপের জন্য স্টেডিয়ামটি নির্মাণ করতেই হবে আমাদের। তবে আপাতত মাঠ তৈরিতেই আমরা জোর দিচ্ছি। দুটি মাঠ তৈরি হচ্ছে সেখানে। ১৮টি পিচ থাকবে, নেট অনুশীলন থেকে শুরু করে সুযোগ-সুবিধা থাকবে যথেষ্ট। অস্থায়ী ড্রেসিং রুমও থাকবে, পরে যা সরিয়ে স্থায়ী করা হবে। আশা করি, আগামী মৌসুমে এই দুই মাঠে ঘরোয়া ক্রিকেট চালাতে পারব আমরা। আমাদের মাঠের সংকটও তাতে কমবে কিছু।’২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এই স্টেডিয়ামের অনেক কিছুই বদলে যাওয়াটা স্বাভাবিক। এবার সেই পথেই হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রাথমিক পদক্ষেপ হিসেবে এই স্টেডিয়ামের নাম বদলে গেল। শেখ হাসিনা স্টেডিয়ামের জন্য সাবেক সভাপতি নাজমুল হাসানের বোর্ড সরকারের কাছ থেকে পূর্বাচলে নামমাত্র মূল্যে সাড়ে ৩৭ একর জমি পায়।

সেখানে প্রায় পাঁচ হাজার কোটি টাকার প্রকল্পের অধীনে সেই জমিতে পূর্ণাঙ্গ ক্রিকেট কমপ্লেক্সের সঙ্গে একটি স্টেডিয়ামসহ দুটি মাঠের পরিকল্পনা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কদিন আগেই বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল ‘দ্য বোট’ নামের এই স্টেডিয়াম আর নৌকার আদলে বানানো হচ্ছে না।  শ্রীঘ্রই নতুন ডিজাইন অনুমোদন দেয়া হবে।

বিসিবি মূলত ২০৩১ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু করেছিল। তবে দেশে ক্ষমতার পটপরিবর্তনের পর স্টেডিয়ামটির ভবিষ্যত শঙ্কায় পড়ে যায়। এবার জানা গেছে বেশ জোরেশোরেই এই স্টেডিয়ামের কাজ শুরু করতে চায় বিসিবি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর