রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদি-ইব্রাহিমের আলোচনা পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’, গুমের নির্দেশদাতা ছিলেন: স্পিকার বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না: ডিএমপি কমিশনার রাজধানীতে পৃথক স্থান থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ মামলায় লামিন কারাগারে

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৮৫ টাইম ভিউ
বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ মামলায় লামিন কারাগারে

রাজধানীর উত্তরায় বাবার সামনে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার লামিন ইসলামকে এক দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের এসআই তাহমিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। রিমান্ড শেষে লামিনকে  আজ আদালতে হাজির করে উত্তরা পূর্ব থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদুজ্জামান তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামির পক্ষে তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত শনিবার আসামিকে আদালতে হাজির করে উত্তরা পূর্ব থানা-পুলিশ। পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয় সে সময়। আদালত সেদিন তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে রিমান্ড শুনানির জন্য গতকাল সোমবার দিন ধার্য করেন। এরপর গতকাল তাঁকে রিমান্ডে নেওয়া হয়। গাজীপুরের পুবাইল থানা এলাকা থেকে ১ মে দুপুরে আসামি লামিন ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার লামিনের বাড়ি গাজীপুরের কালীগঞ্জ থানার রায়েরদিয়া উলুখোলা এলাকায়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ভুক্তভোগী উত্তরার একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। গত ২২ এপ্রিল দুপুরে পরীক্ষা শেষে বাবার সঙ্গে বাসায় ফেরার পথে উত্তরা পূর্ব থানার সেক্টর-৬ এলাকায় লামিন ইসলাম ও তাঁর সহযোগীরা ওই স্কুলছাত্রীকে একটি গাড়িতে তুলে নিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা উত্তরা পূর্ব থানায় মামলা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর