শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত

বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৭০ টাইম ভিউ
বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিজেদের ‘মুক্তিযুদ্ধের দল’ হিসেবে দাবি করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে অধিবেশন চলাকালে দেওয়া বক্তব্যে তিনি এ প্রশ্ন তোলেন।

সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বিএনপি দাবি করে তারা মুক্তিযুদ্ধের দল। অথচ দলটি প্রতিষ্ঠা হয়েছিল ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর। আর মুক্তিযুদ্ধ হয় ১৯৭১ সালে। তাহলে মুক্তিযুদ্ধের দল কীভাবে বিএনপি হতে পারে?

তিনি আরও বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। তাদের নারী নেতৃরা রাজপথে আন্দোলন করেছেন এবং তাদের অনেক ভূমিকাও আছে। কিন্তু সংরক্ষিত নারী আসনে গোপালগঞ্জের কাশিয়ানী থানা মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদককে আপনারা মনোনয়ন দিয়েছেন।

এ সময় তিনি প্রশ্ন রাখেন, কেন? এটা কি আপনাদের দৈন্যতার কারণে নাকি আপনারা কোনো মহিলা খুঁজে পাচ্ছেন না? আপনারা কি কোনো শক্তিকে খুশি করতে চান? তাদের সহযোগিতায় ক্ষমতায় থাকতে চান? এ প্রশ্নের জবাব আপনারাই দেবেন।

এছাড়া ‘জান্নাতের টিকিট বিক্রি’ প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি। অবশ্যই আমরা জান্নাতে যেতে চাই। আমাদের আন্দোলন জান্নাত। আপনারা কি জান্নাতে যেতে চান না?

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর