রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদি-ইব্রাহিমের আলোচনা পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’, গুমের নির্দেশদাতা ছিলেন: স্পিকার বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না: ডিএমপি কমিশনার রাজধানীতে পৃথক স্থান থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

বিচার বিভাগ যদি দুর্বল হয় তাহলে সে রাষ্ট্র শক্তিশালী বলা যাবে না : প্রধান বিচারপতি

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ১৫২ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : বিচার বিভাগ যদি দুর্বল হয় তাহলে সে রাষ্ট্র শক্তিশালী বলা যাবে না বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বলেছেন,রাষ্ট্রের যে তিনটি অঙ্গ, সেই অঙ্গের একটি হলো বিচার বিভাগ। যদি জুডিশিয়ালি (বিচার বিভাগ) দুর্বল হয়, তাহলে সেই রাষ্ট্র শক্তিশালী এটা বলা যাবে না। সেজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে করে পাবলিক (সাধারণ জনগণ) ন্যায় বিচার প্রার্থনায় আদালতে আসেন।

শনিবার (৮ জুলাই) দুপুরে পাবনা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ন্যায় কুঞ্জের ভিত্তিপ্রস্তুর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, জনগণ যাতে সহজে স্বল্প সময় ও খরচে ন্যায় বিচার পায় তা নিশ্চিত করতে আমরা চেষ্টা করছি। বিচার বিভাগকে গতিশীল করে দ্রুততম সময়ে বিচার প্রক্রিয়া শেষ করতে বিচারকদের তাগিদ দেয়া হচ্ছে, কখনো কখনো প্রেসারও দিচ্ছি। যাবেভাবে বিচার বিভাগ চলছি তাতে আরেকটু গতিশীল করা যায়।

তিনি বলেন, আমরা হিসেব-নিকেষ করে দেখেছি যে ডিস্পোজালের (নিষ্পত্তি) রেট মোটামুটি ১২৫ শতাংশ করা যায় তাহলে এখন থেকে ৫-৭ বছরের মধ্যে বর্তমান যে মামলার জট রয়েছে তা আসতে আসতে কমে যাবে এবং সহনশীল অবস্থায় আসবে।

পরে প্রধান বিচারপতি ফয়েজ আহমেদ পাবনা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বকুল ফুলের চারা রোপণ করেন ও জাদুঘর পরিদর্শন করেন। পরে তিনি স্থানীয় আদালতের বিচারকদের সাথে মামলা সংক্রান্ত বিষয়ে বৈঠক করেন। পরে বিকেলে জেলা আইনজীবী সমিতির কনফারেন্স রুমে আয়োজিত সকল আইনজীবীদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন তিনি।

জেলা এডভোকেট বার সমিতির সভাপতি এড. আক্তারুজ্জামান মুক্তার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. আব্দুল আহাদ বাবুর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম শামীম আহমেদ, বার কাউন্সিলের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এড. রবিউল আলম বুদু ও সিনিয়র এডভোকেট আ: রহিম খান।

এ সময় সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের উর্ধ্বতন কর্মকর্তা, বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর