সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় জোর রাষ্ট্রপতির জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা ফ্রান্সে দিনভর বিক্ষোভ-সংঘর্ষ, গ্রেপ্তার ১৩১৪ বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে আবার বিদ্যুৎ পাঠাচ্ছে নেপাল অক্টোবরে ২৪ দিনে এলো ২৬৪০০ কোটি টাকার রেমিট্যান্স অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ পতিত ফ্যাসিস্টদের অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান ট্রাম্পের বিরুদ্ধে ওবামার কড়া সমালোচনা করলেন সাবেক প্রেসিডেন্ট ওবামা

বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন শেখ সোহেল

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ২৭০ টাইম ভিউ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গভর্নিং কাউন্সিলের প্রধানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন শেখ সোহেল। মঙ্গলবার দেশ রূপান্তরকে শেখ সোহেল জানিয়েছেন, আগামী মৌসুম থেকে বিপিএলে তিনি আর এই পদে থাকতে চান না।

২০২৩ সালের বিপিএল শুরুর আগে দেশের এই টি-টোয়েন্টি আসরের মান নিয়ে প্রচণ্ড সমালোচনা করেছিলেন সাকিব আল হাসান। গালফ অয়েল এর একদিনের প্রধান নির্বাহী হওয়ার অনুষ্ঠানে সাকিব বলেছিলেন, ‘বিপিএলের একেবারে যা তা অবস্থা। খেলোয়াড়রা জার্সি পায় না, কে কখন আসছে কখন যাচ্ছে কেউ জানে না…’।

বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রবল সমালোচনাই করেছিলেন সাকিব, প্রশ্ন তুলেছিলেন বিপিএলের মান ভালো করার জন্য কর্তাব্যক্তিরা সৎ মনে কখনো চাননি। সাকিব বলেছিলেন, তিনি দায়িত্ব পেলে এক থেকে দুই মাসের মধ্যেই বিপিএলের সবকিছু ঠিক করে দেবেন।

এমন কথায় নিশ্চয়ই আঁতে ঘা লাগে বিপিএল গভর্নিং কমিটির প্রধান শেখ সোহেলের। তিনি বিপিএলের একটি ম্যাচ শেষে সাংবাদিকদের বলেছিলেন, ‘প্রথমেই সাকিবকে স্বাগত জানাই, ওকে (সাকিব) ধন্যবাদ। সাকিব যদি খেলা ছেড়ে আগামী বছর বিপিএলে কাজ করতে চান, তাহলে আমাদের সিইও হিসেবে কাজ করতে পারেন। আমরা তাকে স্বাগত জানাব।’

বিপিএলের গভর্নিং কাউন্সিল প্রধানের পদে সাকিব বসবেন নাকি অন্য কেউ সেই প্রশ্নের উত্তর আপাতত ভবিষ্যতের গর্ভে। বাস্তবতা হচ্ছে শেখ সোহেল সরে দাঁড়াচ্ছেন। দেশ রূপান্তরকে তিনি বলেছেন, ‘আমি আর ভবিষ্যতে বিপিএলের গভর্নিং কাউন্সিল প্রধান পদে থাকতে চাচ্ছি না। একই পদে অনেকদিন তো থাকলাম। আসলে একই পদে অনেকদিন থাকলে এক ধরনের জড়তা চলে আসে। ঘুরিয়ে ফিরিয়ে অন্য পরিচালকদেরও সুযোগ দেওয়া উচিত। আর আমার শারীরিক অবস্থা ও পারিবারিক অবস্থা সব মিলিয়ে আমি আর এই পদে সামনের দিনগুলোতে থাকতে চাচ্ছি না। বোর্ড প্রেসিডেন্ট যদি আমার এই সিদ্ধান্ত মেনে নেন তাহলে আমি সরে দাঁড়াব।’ সেটাই করতে যাচ্ছেন শেখ সোহেল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর