শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর মোহাম্মদপুরে উপসচিব মাসুদা বেগমের গাড়ি ঘিরে অপ্রীতিকর ঘটনা ইরানি অভিবাসনপ্রত্যাশীদের যুক্তরাষ্ট্রে রাখবেন না ট্রাম্প, পাঠাবেন আফ্রিকায় বিভ্রাট কাটিয়ে সচল হলো ফেসবুক কারিগরি ত্রুটিতে ৪ ঘণ্টা বিলম্বিত বিমানের লন্ডন ফ্লাইট আদ্‌-দ্বীন হাসপাতালের রেফার্ড রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে জরুরি নির্দেশ মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স বাজেটে কালো টাকা সাদা করার কোনো সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান নতুন চেয়ারম্যান-এমডি নিয়োগে গতিশীল হবে সম্মিলিত ইসলামী ব্যাংক : গর্ভনর দেশের বাজারে আবারও কমাল স্বর্ণ ও রুপার দাম

বিভ্রাট কাটিয়ে সচল হলো ফেসবুক

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৫ টাইম ভিউ
বিভ্রাট কাটিয়ে সচল হলো ফেসবুক

প্রায় এক ঘণ্টা বিভ্রাটের পর স্বাভাবিক হয়েছে ফেইসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামসহ মেটার বেশির ভাগ প্ল্যাটফর্ম। এর আগে বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৭টার দিকে বড় ধরনের বিভ্রাটের খবর আসে বিভিন্ন সংবাদমাধ্যমে। আর সচল হওয়ার খবর পাওয়া যায় রাত সোয়া ৮টার দিকে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সেবা পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম— ডাউনডিটেক্টরে জমা হওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২১ মিনিটের পর থেকে ফেইসবুকের বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যা নিয়ে অভিযোগ বাড়তে থাকে। সবচেয়ে বেশি অভিযোগ আসে অ্যাপ ব্যবহারে।ডাউনডিটেক্টরের পরিসংখ্যান বলছে, মোট অভিযোগের ৫৬ শতাংশই অ্যাপ-সংক্রান্ত। এছাড়া ২৬ শতাংশ ব্যবহারকারী লগইন সমস্যার কথা জানিয়েছেন। ওয়েবসাইট ব্যবহারে সমস্যার অভিযোগ এসেছে ১১ শতাংশ প্রতিবেদনে।

ব্যবহারকারীদের মন্তব্য থেকে দেখা গেছে, যুক্তরাষ্ট্র, কানাডা, রোমানিয়া, মিয়ানমার, মধ্যপ্রাচ্য ও ফিলিপিন্সসহ বিশ্বের নানা অংশ থেকে সেবা কাজ না করার অভিযোগ এসেছে।

সমস্যার কারণে কিছু ব্যবহারকারী ফেইসবুক অ্যাপ চালু করতে, অ্যাকাউন্টে প্রবেশ করতে কিংবা স্বাভাবিকভাবে সেবা ব্যবহার করতে বাধার মুখে পড়েছেন বলে জানিয়েছেন।

ফেইসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এ প্রতিবেদন লেখা পর্যন্ত সম্ভাব্য এ সমস্যার কারণ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

ডাউনডিটেক্টর ব্যবহারকারীদের পাঠানো প্রতিবেদন ও বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য সেবা বিঘ্নের চিত্র প্রকাশ করে। ফলে অভিযোগের সংখ্যা ও পরিস্থিতি সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে।

সাম্প্রতিক বছরগুলোতে ফেইসবুক ও মেটার অন্যান্য সেবায় কয়েক দফা বড় ধরনের বিভ্রাট দেখা গেছে। তবে শুক্রবারের এ সমস্যার ব্যাপ্তি কতটা এবং কতজন ব্যবহারকারী এতে প্রভাবিত হয়েছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ হয়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর