মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নিউমার্কেটসহ ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত হকারমুক্ত হবে : সেতুমন্ত্রী মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে জিরো টলারেন্স সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আলটিমেটাম ডিআরইউয়ের মিষ্টির শূন্য আসনে এলিজা জামানকে মনোনয়ন দিল বিএনপি কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ শয়তানকে তুচ্ছজ্ঞান করুন: ইরানের সর্বোচ্চ নেতা দুই বছরের মধ্যে জেলায় জেলায় বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের বেতন নিয়ে এলো বড় সুখবর আঞ্চলিক নিরাপত্তার আলোচনায় সৌদি-তুরস্ক-পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরুর আগেই পাঁচ মুসল্লির মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৪ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দেশের বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লিরা আজ বৃহস্পতিবার থেকেই ইজতেমা ময়দানে জড়ো হয়েছেন। এদিকে দ্বিতীয় পর্বের শুরুর আগে বৃহস্পতিবার ৫ মুসল্লির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত ইজতেমায় অংশ নেওয়া পাঁচ মুসল্লির মৃত্যু হয় বলে জানা গেছে।তারা হলেন শেরপুর সদর থানার রামকৃষ্ণপুর এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে আবুল কালাম (৬৫), নেত্রকোনার কেন্দুয়া থানার কুতুবপুর এলাকার মৃত সুলতান উদ্দিনের ছেলে আব্দুল হেলিম মিয়া (৬৫) ও দিনাজপুরের নবাবগঞ্জ থানার শিবনগর এলাকার মৃত ইউসুফ উদ্দিনের ছেলে জহির উদ্দিন (৭০)। অপর দুজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

ইজতেমার দ্বিতীয় পর্বের নিজামুদ্দিন অনুসারী মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম এসব তথ্য নিশ্চিত করে জানান, প্রথম দিনে ইজতেমা ময়দানে বার্ধক্যজনিত কারণে ৫ মুসল্লির মৃত্যু হয়েছে। নিহত তিনজনের পরিচয় জানা গেছে। তবে পরপর দুজনের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

আগামী ১১ ফেব্রুয়ারি (রবিবার) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমার আনুষ্ঠানিকতা।

এর আগে গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রথম পর্বের ইজতেমায় অংশ নেয় শুরায়ে নিজাম অনুসারী মুসল্লিরা। পরে ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ইজতেমার প্রথম পর্ব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর