মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তার রদবদল শ্রমিকদের কাজে ফেরার আহ্বান গার্মেন্টস মালিকদের বরগুনায় যৌন নিপীড়ন থেকে বাচতে চলন্ত অটো থেকে লাফ দিল দ্বাদশ শ্রেণীর ছাত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বছরে ১৫৪ কোটি ডলার বিনিয়োগ প্রয়োজন শ্রমিকদের আন্দোলনে ফ্যাসিস্টরা ঢুকলে দায় সরকারের: নাহিদ ইসলাম দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইসরায়েলকে সামরিক সহায়তা বদ্ধের প্রতিশ্রুতি ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট শুরু ‘নিরাপত্তার’ কারণ দেখিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতা স্মরণে প্রদর্শনী স্থগিত আপনার প্রতিবাদ শতভাগ কাজে লেগেছে: আখতারুজ্জামানকে জামায়াত আমির

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাগের ভেতর পিস্তল-নকল টাকা রেখে পার্লার থেকে বেরিয়ে গেলেন নারী

প্রতিনিধি :
  • আপডেটের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৬ টাইম ভিউ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের একটি বিউটি পার্লার থেকে ১০ লাখ ১৮ হাজার টাকার জাল নোট, তিন রাউন্ড গুলি ও পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ সময় পার্লারে কর্মরত তিন নারী কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সদরের আদালত পুকুর পাড়ে অবস্থিত ‘বউ সাজ বিউটি পার্লার’ থেকে এসব অবৈধ মালামাল উদ্ধার করা হয়। পার্লারের কর্মী সাথী জানান, বিকেল ৪টার দিকে এক অজ্ঞাতপরিচয় নারী ব্যাগ হাতে পার্লারে ফেস ওয়াশ করাতে আসেন।

কিছুক্ষণ পর মোবাইল ফোনে কল পেয়ে তিনি পাঁচ মিনিটের কথা বলে ব্যাগটি রেখে বাইরে বেরিয়ে যান। এরপর দীর্ঘ সময় পার হলেও ওই নারী আর ফিরে আসেননি। প্রায় আধা ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পার্লারে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে। এ সময় ব্যাগের ভেতর থেকে ১ হাজার টাকার ১০টি বান্ডেল (মোট ১০ লাখ টাকা), খুচরা ১৮ হাজার টাকাসহ তিন রাউন্ড গুলি ও একটি পিস্তল উদ্ধার করে। খবর পেয়ে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক ও নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি শাহীনূর ইসলাম বলেন, ‘মনে হচ্ছে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে জাল টাকা ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। যেহেতু এসব ওই পার্লার থেকে উদ্ধার করা হয়েছে, তাই পার্লারের কেউ জড়িত আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। আটক তিন নারী কর্মীর বিষয়ে বিস্তারিত যাচাই চলছে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর