শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

ভূমিকম্প নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৩৭ টাইম ভিউ

শুক্রবার সকালে বাংলাদেশে অনুভূত হওয়া ভূমিকম্পকে মহাপ্রলয়ের এক বড় সতর্কবার্তা আখ্যায়িত করে আল্লাহর দিকে ফিরে আসার জোরালো আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ। ভূমিকম্পের পর তিনি তার ব্যক্তিগত ফেসবুক পেজে একটি পোস্টে এই গুরুত্বপূর্ণ বার্তাটি তুলে ধরেন।

শায়খ আহমাদুল্লাহ তার পোস্টে উল্লেখ করেন, “এভাবেই এক মহাকম্পন মহাপ্রলয়ে রূপ নেবে একদিন।” তিনি সেই ভয়াবহ দিন সম্পর্কে পবিত্র কুরআনের সূরা হজের প্রথম আয়াতটি উদ্ধৃত করেন: “হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো।

নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক ভয়ংকর ব্যাপার।” তিনি আরও বলেন, ভূমিকম্পের মাত্রা আরেকটু বেশি হলেই হয়তো আমাদের অনেকের জীবনের শেষ দিন হতো আজ।তিনি মনে করেন, আজকের এই ভূমিকম্প আমাদের জন্য অনেক বড় সতর্কবার্তা রেখে গেল। তাই তিনি সবাইকে আহবান জানিয়েছেন, “আসুন, বিলম্ব না করে আল্লাহর দিকে সমর্পিত হই। তাওবা করি। প্রস্তুত হই।” তার ব্যক্তিগত অনুভূতি শেয়ার করতে গিয়ে তিনি উল্লেখ করেন, তার বাসার জায়গাটা বেলে মাটির এলাকা হওয়ায় বড় ট্র্যাক গেলেও কেঁপে ওঠে।

সেখানে আজ যে কম্পন তিনি অনুভব করলেন, জীবনে কখনো এমন ভয়াবহ কম্পন অনুভব করেননি। তিনি প্রশ্ন রাখেন, কেন বারবার আমাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে? কেন তাওবা ও আল্লাহর প্রতি রুজু হতে অপেক্ষা না করার কথা বলা হয়েছে? আজকের এই কম্পন তা আরো একবার বুঝিয়ে দিল। আল্লাহ যেন সবাইকে তাওফিক দান করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর