রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদি-ইব্রাহিমের আলোচনা পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’, গুমের নির্দেশদাতা ছিলেন: স্পিকার বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না: ডিএমপি কমিশনার রাজধানীতে পৃথক স্থান থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ১৬ যাত্রী নিহত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১১৫ টাইম ভিউ

অনলাইন ডেক্স : কিশোরগঞ্জের ভৈরব জংশনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত হয়েছেন আরও বহু যাত্রী।সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী ট্রেন এগারসিন্ধু একটি মালবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

ভৈরব জিআরপি থানার ওসি আব্দুল আলিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ পর্যন্ত ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছেন, দুর্ঘটনার পর ১৬ জনের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। অনেককে আহত অবস্থায় বাজিতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধারকাজ এখনো চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদেকুর রহমান সবুজ বলেন, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে এসেছে ফায়ার সার্ভিস। উদ্ধারকাজে যোগ দিয়েছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। এ পর্যন্ত ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

রেলওয়ের একটি সূত্র জানায়, ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। তার একটু আগে ভৈরব থেকে এগারসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনের শেষের চারটি বগিতে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন ধাক্কা দেয়।

দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে সিগন্যালিংয়ের কোনো জটিলতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এদিকে দুর্ঘটনায় তিন‌টি ব‌গি উল্টে যাওয়ায় সেগু‌লো ক্রেন ছাড়া সরা‌নো সম্ভব হ‌চ্ছে না। ইতোমধ্যে ঢাকা ও আখাউড়া থে‌কে ক্রেন রওনা দি‌য়ে‌ছে বলে জানা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর