রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদি-ইব্রাহিমের আলোচনা পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’, গুমের নির্দেশদাতা ছিলেন: স্পিকার বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না: ডিএমপি কমিশনার রাজধানীতে পৃথক স্থান থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

মগবাজার ফ্লাইওভার থেকে ‘ককটেল নিক্ষেপ’, উড়ে গেল যুবকের মাথার খুলি

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৫ টাইম ভিউ
মগবাজার ফ্লাইওভার থেকে 'ককটেল নিক্ষেপ', উড়ে গেল যুবকের মাথার খুলি
মগবাজার ফ্লাইওভার থেকে 'ককটেল নিক্ষেপ', উড়ে গেল যুবকের মাথার খুলি

রাজধানীর মগবাজার মোড় এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের সামনে শক্তিশালী ককটেল বিস্ফোরণের ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম সিয়াম (২১)। তিনি মগবাজারের জাহিদ কার ডেকোরেশন নামে একটি প্রতিষ্ঠানের কর্মী ছিলেন।

বুধবার (২৪ ডিসেম্বর) রাত ৭টা ১০ মিনিটের দিকে মগবাজার ফ্লাইওভারের ওপর থেকে নিচের সড়কে এ ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।ঘটনার সত্যতা নিশ্চিত করে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ফ্লাইওভার থেকে একটি শক্তিশালী ককটেল নিচে কে বা কারা নিক্ষেপ করেছে। ধারণা করা হচ্ছে, ককটেলটি সরাসরি ওই ব্যক্তির মাথার ওপর পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, দোকান থেকে নাস্তা নেওয়ার জন্য সিয়াম ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এসময় ককটেল বিস্ফোরণে তিনি ঘটনাস্থলেই মারা যান। ডিসি মাসুদ বলেন, আমি এবং আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরা ঘটনাস্থলে রয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

ঘটনাস্থলে থাকা চায়ের দোকানি ফারুক বলেন, ‘আমার কাছে এসে চা চেয়েছিল সিয়াম। আমি কাপ ধোয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় হঠাৎ বিকট শব্দ। এরপর দেখলাম সিয়াম মাটিতে পড়ে গেছে। মাথা থেকে রক্ত বের হচ্ছে। মাথার ঘিলু চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে।’সরেজমিনে দেখা যায়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড ও মগবাজার জাতীয় চার্চ পরিষদের সামনের সড়কে ফারুক টি স্টল নামে একটি চায়ের দোকানের পাশেই ককটেলটি নিক্ষেপ করা হয়।

ঘটনাস্থলে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোম্ব ডিজপোজাল ইউনিটের সদস্যরা আলামত সংগ্রহ করছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর