মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ের সুপারিশ জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান; মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট বাড়লো যানবাহনে ব্যবহৃত গ্যাসের দামও, রাত ৮টা থেকে কার্যকর মানবসেবায় ৭ বার রক্ত দিয়েছেন জাইমা রহমান: স্বাস্থ্যমন্ত্রী টানা পতনের পর দেশের বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি মিরপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে ৪ মামলা, আসামি সাড়ে ১০ হাজার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু যুদ্ধ বন্ধে খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা, দোহা ছাড়লেন ইরানি প্রতিনিধিরা ঘূর্ণিঝড় ‘মুরাসু’ আজ রাতে অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে

মদুনাঘাটে বিএনপি নেতাকে গুলি করে হত্যার দুইদিন পর মামলা

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৬৩ টাইম ভিউ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকায় গাড়ি আটকে রাউজানের ব্যবসায়ী ও বিএনপি নেতা আব্দুল হাকিম (৫২)-কে গুলি করে হত্যার দুই দিন পর পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ১০টার দিকে নিহতের স্ত্রী তাসফিয়া আলম অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেছেন।বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ।

গত ৭ অক্টোবর বিকেলে রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাড়ি থেকে প্রাইভেটকারে (ঢাকা মেট্রো ঘ-১৬ ০৯৪৯) চট্টগ্রাম নগরের বাসায় ফিরছিলেন ব্যবসায়ী ও বিএনপি নেতা আব্দুল হাকিম। তার গাড়িটি মদুনাঘাট ব্রিজের হাটহাজারী অংশে পৌঁছালে পেছন থেকে কয়েকটি মোটরসাইকেল যোগে  আসা মাস্ক পরিহিত কয়েকজন দুর্বৃত্ত গাড়ির গতিরোধ করে এলোপাতাড়ি গুলি চালায়।

এতে গাড়িতে থাকা আব্দুল হাকিম ও তার গাড়ি চালক মুহাম্মদ ইসমাইল (৩৮) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক আব্দুল হাকিমকে মৃত ঘোষণা করেন। পরদিন বুধবার (৮ অক্টোবর) বাদ আছর তার নিজ গ্রাম পাঁচখাইন দরগাহ প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে ঘটনার পর রাতেই পুলিশ রাউজান উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জড়িত চারজনকে আটক করে পুলিশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর