স্টাফ রিপোর্টার:মোঃ নজরুল ইসলাম খান : হবিগঞ্জের মাধবপুরে পুকুরে নেমে গোসল করার সময় শাপলা ফুল আনতে গিয়ে ঝিনুক (১২) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ঝিনুক জয়পুর গ্রামের সেলিম মিয়ার মেয়ে। ঝিনুক চৌমুহনী হাইস্কুল এন্ড
কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায, নিহত ঝিনুক এর পরিবার কমলানগর গ্রামে তার নানা আবদুল খালেক মিয়ার বাড়িতেই থাকে। গতকাল বুধবার মা বাবাকে ছাড়াই জয়পুর গ্রামে তার ফুফুর বাড়িতে বেড়াতে যায়। বৃহস্পতিবার দুপুরে তার চাচাতো বোন অধরা (১২) সহ অপর এক শিশুর সঙ্গে পুকুরে গোসল করতে নামে। এসময় পুকুরে শাপলা ফুল দেখে ফুল আনতে ঝিনুক ও অধরা চেষ্টা করলে দুজনই
পানিতে ডুবে যায়।
পরে অপর শিশুর চিৎকারে বাড়ির লোকজন তাদের পানিতে ডুবন্ত অবস্থায় ঝিনুক ও অধরা কে উদ্ধার করে মাধবপুর তিতাস হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার ঝিনুককে মৃত ঘোষণা করেন। অধরাকে মূমুর্ষু অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া হাসপাতারে প্রেরণ করা হয়।