রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
যারা পরাজিত হয়েছে তারা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী দেশে-বিদেশে মানব পাচারকারীদের প্রতিহত করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমানকে উদ্ধার করেছিল সেনাবাহিনী, ‘জাসদের দাবি সঠিক নয়’: সাখাওয়াত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু তাহসিফ হত্যা মামলা: দীপকে পুনরায় তিন দিনের রিমান্ডে পাঠালেন আদালত ​ত্যাগ ও পরিচ্ছন্ন ইমেজে শীর্ষে জিয়া : দারুস সালাম থানা যুবদলে নতুন সম্ভাবনার আশা কেরানীগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা তাজুল গ্রেফতার নির্বাচনী ডামাঢোলে সরগরম সৈয়দকাঠী,ভোটের মাঠে নতুন সমীকরণ,কে হবেন আগামীর চেয়ারম্যান? মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের

মালদ্বীপে অবস্থানরত ভারতীয় শেষ অবশিষ্ট সেনা প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ১০০ টাইম ভিউ

ভারত শুক্রবার মালদ্বীপে অবস্থানরত তাদের শেষ অবশিষ্ট সেনাদের প্রত্যাহার করেছে। এর মাধ্যমে সেনা প্রত্যাহারের সময়সীমা পূরণ হলো, যার জন্য দুই প্রতিবেশীর সম্পর্কে উত্তেজনা বিরাজ করছিল।

মালদ্বীপের চীনপন্থী প্রেসিডেন্ট মোহামেদ মুইজু ভারতের সঙ্গে সম্পর্ক কমানোর প্রতিশ্রুতি প্রচারের সময় গত বছর জয়লাভ করেন। তার পর থেকে কৌশলগতভাবে দ্বীপপুঞ্জের দেশটি বেইজিংয়ের দিকে ঝুঁকেছে।

ক্ষমতায় আসার পর তিনি তার দেশ থেকে ভারতীয় সেনাদের প্রত্যাহারের দাবি জানিয়েছেন, যারা সামুদ্রিক টহলকে সহায়তার জন্য সেখানে অবস্থান করছিলেন।
গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় এক কর্মকর্তা নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে বলেছেন, ২৭ জন ভারতীয় সেনার তৃতীয় ও শেষ ব্যাচ শুক্রবার দ্বীপপুঞ্জ ত্যাগ করেছে।

এর আগে ভারতীয় ও মালদ্বীপের কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবারের মধ্যে আরো ৫১ জন সেনা মালদ্বীপ ছেড়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় সেনা মোতায়েনের সমাপ্তি উপলক্ষে কোনো প্রকাশ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।

ভারতীয় সেনারা মালদ্বীপে তিনটি সামরিক বিমান চালাতেন। এগুলো নয়াদিল্লি মালদ্বীপকে বিশাল সমুদ্রসীমা টহল দেওয়ার জন্য উপহার দিয়েছিল।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার বলেছেন, মালদ্বীপ থেকে ফিরে আসা সেনাদের জায়গায় বেসামরিক ‘প্রযুক্তিগত কর্মীদের’ দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে।

মালদ্বীপ হলো নিরক্ষরেখাজুড়ে ৮০০ কিলোমিটার ছড়িয়ে ছিটিয়ে থাকা এক হাজার ১৯২টি ছোট প্রবাল দ্বীপের একটি ছোট দেশ।

তবে কৌশলগতভাবে এর পূর্ব-পশ্চিমে আন্তর্জাতিক শিপিং রুটগুলো রয়েছে। ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি এবং মালদ্বীপের পাশাপাশি প্রতিবেশী শ্রীলঙ্কায় দেশটির প্রভাব নিয়ে ভারত সন্দেহ করছে। মুইজুর সরকার দ্বিপক্ষীয় সম্পর্ক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের জন্য বেইজিংয়ের সঙ্গে বেশ কয়েকটি চুক্তি করেছে। ভারতীয় সেনারা চলে যেতে শুরু করলে মার্চ মাসে মালদ্বীপ চীনের সঙ্গে একটি সামরিক সহায়তা চুক্তি স্বাক্ষর করে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তিটি ‘দৃঢ় দ্বিপক্ষীয় সম্পর্ক’ বাড়ানোর জন্য এবং এ চুক্তির অধীনে চীন তাদের কর্মীদের প্রশিক্ষণ দেবে।

সূত্র : এএফপি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর