রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদি-ইব্রাহিমের আলোচনা পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’, গুমের নির্দেশদাতা ছিলেন: স্পিকার বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না: ডিএমপি কমিশনার রাজধানীতে পৃথক স্থান থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

‎মিরপুরে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

এস এম জীবন,স্টাফ রিপোর্টার :
  • আপডেটের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২৭২ টাইম ভিউ
‎মিরপুরে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। রাজধানীতে মাদকের বিস্তার রোধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

‎ডিবি সূত্রে জানা যায়, ইংরেজি ৪ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে ডিবি মিরপুর বিভাগের মিরপুর জোনাল টিম গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানাধীন একটি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থানকালে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ‎গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- জিয়া আহমেদ (৪৬) ও চৌধুরী রাজিব (৪২)। তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

‎‎ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং উদ্ধারকৃত ইয়াবাগুলো জব্দ করা হয়েছে। এছাড়া এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

‎ডিবি কর্মকর্তারা আরও জানান, রাজধানীকে মাদকমুক্ত রাখতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান জোরদার থাকবে বলে তারা আশ্বাস দেন। ‎স্থানীয় এলাকাবাসী ডিবির এই অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে সমাজ থেকে মাদকের ভয়াবহতা অনেকাংশে কমে আসবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর