শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা নতুন বিক্ষোভের আশঙ্কা, ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে চারটির বেশি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি রাজধানীতে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট: লেনদেনে সমস্যা নেই সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পশ্চিম তীর অবরুদ্ধ করার নির্দেশ নেতানিয়াহুর আবার‍ও কক্সবাজারে হোটেলে আগুন ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস

মুন্সীগঞ্জে ধর্ষণের পর হত্যার ; যুবকের ফাঁসির আদেশ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ২০৭ টাইম ভিউ

অনলাইন ডেক্স : মুন্সীগঞ্জের শ্রীনগরের বাড়ৈখালী বাজারস্থ চাঁন সুপার মার্কেটের দর্জির দোকানে ১০ম শ্রেণির ছাত্রী লায়লা আক্তার লিমুকে ধর্ষণের পর হত্যা করার অভিযোগে দোকান মালিক খোকনের ফাঁসির আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফাইজুন্নেছা এই আদেশ প্রদান করেন। রায় প্রদানকালে আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সুত্রে জানা গেছে, শ্রীনগর উপজেলার বাড়ৈখালি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী লায়লা আক্তার লিমু (১৭) গত ২০১৮ সালের ২৮ আগস্ট বিকালে সাড়ে ৪ টার দিকে কাপড় কিনতে বাড়ৈখালী বাজারে এসে নিখোঁজ হয়। নিখোঁজের ৩ দিন পর ৩১ আগস্ট বাজারের পাশে ইছামতি নদীর পাড়ে বস্তাবন্দী অবস্থায় তার লাশ পাওয়া যায়। এর পরেই আসামি খোকনের দোকানে রক্তের গন্ধ পেয়ে স্থানীয়রা বিষয়টি নিহতের পরিবারকে জানায়। এরপর পুলিশ খোকনকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় নিহতের বাবা শ্রীনগর থানায় মামলা করলে আসামি খোকন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। পরে ২০ জন স্বাক্ষীর জবানবন্দির ভিত্তিতে আদালত আসামিকে মৃত্যুদণ্ডের রায় দেন।

খোকন (৩০) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার পাউসার গ্রামের বাবুলের ছেলে।

রাস্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লাভলু মোল্লা বলেন, ধর্ষণ করে খুন করার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় খোকনকে মৃত্যূদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দিয়েছেন আদালত। তার সাথে পেনাল কোডের ২০১ ধারায় প্রমানিত হওয়ায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও আরও ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর