সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ড্রেসিংরুমে চিঠি রেখে গেল ইরান ফুটবল দল

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১ টাইম ভিউ
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ড্রেসিংরুমে চিঠি রেখে গেল ইরান ফুটবল দল

বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের পর ড্রেসিংরুমে রেখে যাওয়া চিঠিতে এমন বার্তাই দিয়েছে ইরান ফুটবল দল। সবার উদ্দেশে দেওয়া চিঠিটি লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামের ড্রেসিংরুমে রেখে গেছে দলটি। বিশ্বকাপের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধাবস্থা চলছে অনেক দিন ধরে। যুদ্ধ অবসানে দুই দেশের মধ্যে যখন কূটনৈতিক স্তরে আলোচনা চলছে, ঠিক তখন এমন সম্প্রীতির বার্তা দিল ইরান।ইরান ফুটবল ফেডারেশনের প্রকাশ করা ওই চিঠিতে লেখা হয়েছে, ‘হাজার বছরের প্রাচীন পারস্য থেকে আজকের আধুনিক ইরান—ইরানের চেতনা চিরকাল প্রাণবন্ত ও অবিচল।

আমরা লস অ্যাঞ্জেলেসে অত্যন্ত গর্বের সঙ্গে এসেছি, সম্মানের সঙ্গে লড়াই করেছি এবং মর্যাদা নিয়ে ফিরে যাচ্ছি।’ইরান বিশ্বকাপে তাদের প্রথম দুটি ম্যাচই খেলেছে লস অ্যাঞ্জেলেসে। নিউজিল্যান্ড ও বেলজিয়ামের দুই দলের বিপক্ষেই করেছে ড্র। গ্রুপ পর্বে তাদের পরের ম্যাচ মিসরের বিপক্ষে সিয়াটলে।চিঠিতে লস অ্যাঞ্জেলেসের আতিথেয়তার জন্য ধন্যবাদ জানানোর পাশাপাশি ইরানি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশও করা হয়েছে। একই সঙ্গে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রথম দিনে মিনাব অঞ্চলের একটি মেয়েদের স্কুলে ভয়াবহ হামলার বিষয়টিও চিঠিতে স্মরণ করা হয়। সেই হামলায় অন্তত ১৬৮ জন প্রাণ হারিয়েছিলেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের এবারের বিশ্বকাপের শুরু থেকেই মাঠের বাইরে নানা জটিলতায় ভুগছে ইরান। শুরুতে ইরানের মূল অনুশীলন ক্যাম্প যুক্তরাষ্ট্রে হওয়ার কথা থাকলেও সেটি বদলে নিয়ে যাওয়া হয় মেক্সিকোতে। শুরুতে পরিকল্পনা ছিল, প্রতিটি ম্যাচের দুই দিন আগে ইরান যুক্তরাষ্ট্রে যাবে এবং ম্যাচের পরদিন ফিরে আসবে। পরে ফিফা জানায়, যুক্তরাষ্ট্রে দিনে গিয়ে দিনে ফিরতে হবে ইরানকে। কিন্তু এ সিদ্ধান্ত নিয়ে তুমুল সমালোচনার পর ফিফা জানায়, ম্যাচের আগের দিন এসে ম্যাচ শেষে আবার চলে যেতে হবে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর তাৎক্ষণিকভাবে মেক্সিকোয় চলে যেতে বলায় সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করেছিলেন ইরান কোচ আমির গালেনোই, ‘আমার মনে হয়, পুরো বিশ্বকাপের মধ্যে সম্ভবত আমরাই সবচেয়ে বেশি নিপীড়িত দল।’

একইভাবে বেলজিয়াম ম্যাচের পরও যুক্তরাষ্ট্র ছাড়তে হয়েছে ইরানের দলটিকে। বিশ্বকাপ নিয়ে গঠিত হোয়াইট হাউস টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি অবশ্য জানিয়েছেন, তৃতীয় ম্যাচের আগে ইরানের ভ্রমণসীমা নিয়ে আলোচনা করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর