মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউমার্কেটসহ ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত হকারমুক্ত হবে : সেতুমন্ত্রী মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে জিরো টলারেন্স সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আলটিমেটাম ডিআরইউয়ের মিষ্টির শূন্য আসনে এলিজা জামানকে মনোনয়ন দিল বিএনপি কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ শয়তানকে তুচ্ছজ্ঞান করুন: ইরানের সর্বোচ্চ নেতা দুই বছরের মধ্যে জেলায় জেলায় বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের বেতন নিয়ে এলো বড় সুখবর আঞ্চলিক নিরাপত্তার আলোচনায় সৌদি-তুরস্ক-পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান

রংপুর মেডিকেলে ২ কোটি মানুষের জন্য মাত্র ১০ শয্যার আইসিইউ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১৩৭ টাইম ভিউ

সময়ের আওয়াজ অনলাইন : গতকাল সোমবার বেলা ১১টা। রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের সিসিইউ ওয়ার্ড থেকে আইসিইউ ওয়ার্ডে ছুটোছুটি করছেন সবুজ রায়। কারণ, সিসিইউতে থাকা শ্বশুর নির্মল চন্দ্রের (৬০) জন্য আইসিইউতে একটি শয্যা দরকার। একপর্যায়ে সবুজের কাছে খবর আসে, তাঁর শ্বশুর মারা গেছেন।

সবুজ রায় আজকের পত্রিকাকে বলেন, ‘বুকে কফ জমেছিল, স্ট্রোকের রোগী। ডাক্তার কইছিল আইসিইউতে নিতে। অনেক ঘুরেও আইসিইউতে বেড পাই নাই। এত বড় হাসপাতালে একটা বেড পাওয়া যায় না। এটা থেকে লাভ কী?

এমন আক্ষেপ শুধু সবুজ রায়ের একার নয়; বরং রংপুর বিভাগের হাজারো চিকিৎসাসেবাপ্রত্যাশীর। রংপুর বিভাগের প্রায় ২ কোটি মানুষের চিকিৎসাসেবার শেষ আশ্রয়স্থল রমেক হাসপাতাল। বিপুল এই জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার জন্য ১ হাজার শয্যার হাসপাতালটিতে আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) বেড রয়েছে মাত্র ১০টি। হাসপাতালের দ্বিতীয় তলায় ২০১২ সালে ১০ শয্যার আইসিইউ ইউনিট চালু হয়।

হাসপাতাল সূত্র বলছে, ডায়ালাইসিস মেশিন না থাকার মতো নানা সীমাবদ্ধতা সত্ত্বেও কোনো বেড ফাঁকা হলেই ওই বেডের জন্য প্রতিদিন কমপক্ষে চারজন রোগীর স্বজনেরা ব্যস্ত হয়ে পড়েন। শয্যাসংকটে অনেকেই বেসরকারি হাসপাতালমুখী হন। কিন্তু সেখানে আইসিইউর বিল পরিশোধ করতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েন অনেকে।

সম্প্রতি এক প্রসূতির মৃত্যুর ঘটনায় বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে। বদরগঞ্জের দিনমজুর মোক্তার হোসেন গত শুক্রবার তাঁর মেয়ে মুক্তা বানুকে (২০) রমেক হাসপাতালে ভর্তি করান। সেখানে মৃত ছেলেসন্তান প্রসবের পর তাঁর অবস্থার অবনতি হলে বেসরকারি প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। মোক্তার হোসেনের অভিযোগ, মেয়ের মৃত্যুর পরও মরদেহ ১৪ ঘণ্টা আইসিইউতে রেখে ৬৪ হাজার টাকা দাবি করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে ধারদেনা করে টাকা পরিশোধের পর মরদেহ ছেড়ে দেওয়া হয়।

রমেক হাসপাতালের আইসিইউ ইউনিটের প্রধান ডা. জামাল উদ্দিন মিন্টু বলেন, এখানে শয্যা কখনো ফাঁকা থাকে না। প্রতিদিনই আবেদন জমা হয়, তা যাচাই করে রোগী ভর্তি করা হয়।

রমেক হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী বলেন, ‘শিশু ও গাইনির জন্য ১০ শয্যার নতুন আইসিইউ ইউনিটের কাজ চলমান। আশা করছি, এগুলো চালু হলে আইসিইউ সংকট থাকবে না।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর