রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদি-ইব্রাহিমের আলোচনা পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’, গুমের নির্দেশদাতা ছিলেন: স্পিকার বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না: ডিএমপি কমিশনার রাজধানীতে পৃথক স্থান থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

রাজধানীতে মাদক কারবারি দুই পক্ষের গোলাগুলিতে প্রাণ গেল নারীর

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১০১ টাইম ভিউ

রাজধানীর মিরপুরের পল্লবীতে মাদক কারবারি দুই পক্ষের গোলাগুলিতে আয়েশা আক্তার (২৬) নামের এক নারী নিহত হয়েছেন। বুধবার (৩০ অক্টোবর) বিকেলে পল্লবীর বাউনিয়াবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ সুরতহাল শেষে থানা হেফাজতে নিয়ে আসে পুলিশ। নারীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাকছুদের রহমান।

পল্লবী থানা পুলিশ বলছে, দুই মাদক কারবারি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে। তিনি জানান, পল্লবী বাউনিয়াবাঁধ এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে বাসার সামনে থাকা এক নারীর মাথায় গুলি লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। তিনি বলেন, মাদক কারবারিদের মধ্যে আধিপত্য বিস্তার কেন্দ্র করে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আরও কয়েকটি বিষয় সামনে নিয়ে নারীর মৃত্যুর বিষয়টি তদন্ত করা হচ্ছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাদক কারবারি মামুন সন্ত্রাসী মোমিন নামে একজনকে গুলি করলে সে গুলি গিয়ে ওই নারীর মাথায় লাগে। এরই মধ্যে জড়িতদের শনাক্তে অভিযান শুরু করেছে পুলিশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর