সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ বিরতির পর মঞ্চে তমালিকা কর্মকার, ‘অমানুষ’ দিয়ে ফিরছেন ভার্জিনিয়ায় ‘দ্য রেভলিউশনারিজ’-এ ভিন্ন রূপে পাওলি দাম, মুক্তি পেল ঐতিহাসিক সিরিজ সৃজনী বহুমুখী সমবায় সমিতির মনোনয়ন ফরম কিনতে বাঁধা ভিডিও ধারণ কালে সাংবাদিকের মোবাইল কেড়ে মবের চেষ্টা!   মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর জিয়াকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে এরশাদ : জিজ্ঞাসাবাদে মোজাফফর মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

রাজধানীর মণিপুরি পাড়া থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পিস্তল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১০২ টাইম ভিউ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের লাইসেন্স করা পিস্তল রাজধানীর ফার্মগেট সংলগ্ন মণিপুরি পাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ‍গতকাল মঙ্গলবার রাতে তেজগাঁও থানার মণিপুরি পাড়া এলাকায় অভিযান চালিয়ে এই পিস্তল উদ্ধার করা হয়। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. রুহুল কবির খান গণমাধ্যমকে বলেন, উদ্ধার করা পিস্তলের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

তেজগাঁও থানা-পুলিশ সূত্র বলেছে, গতকাল রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোবারক হোসেনের নেতৃত্বে একদল পুলিশ মণিপুরি পাড়ার ৬ নম্বর ফটকের ১৩২ ও ১৩৯ বাড়ির মাঝখানের পাকা রাস্তার ওপর বালুর বস্তার আড়ালে একটি ব্রিফকেসের ভেতর থেকে পিস্তলটি উদ্ধার করে। প্লাস্টিকের কেসে থাকা এই পিস্তলের ২৫টি গুলি জব্দ করা হয়েছে।

তেজগাঁও বিভাগের পুলিশ কর্মকর্তারা বলেন, লাইসেন্স পর্যালোচনায় দেখা যায়, পিস্তলটি জার্মানির তৈরি। পিস্তলটির মালিক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গত ২৩ জানুয়ারি পিস্তলটির রেজিস্ট্রেশন নবায়ন করা হয়েছিল। আসাদুজ্জামান খানের বাসা ১৩৬/১ মণিপুরি পাড়া। তাঁর বাবার নাম আশরাফ আলী খান।

ব্রিফকেসসহ অস্ত্রটি পরে তেজগাঁও থানায় আনা হয়। সেটি এখন তেজগাঁও থানার হেফাজতে আছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি অজ্ঞাত স্থানে রয়েছেন। তাঁর বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর