রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে গোয়ালন্দ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।পরে র্যালি বের হয়ে গোয়ালন্দ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন- গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো: নিজাম উদ্দিন সেখ,সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, পৌর বিএনপির সভাপতি আবুল কাসেম মন্ডল, পৌর বি এন পির সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি,এবং রাজবাড়ী সদর উপজেলার বি এন পির আহবায়ক, আবুল হোসেন গাজী ও বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, জিয়া মঞ্চসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।