সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় জোর রাষ্ট্রপতির জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা ফ্রান্সে দিনভর বিক্ষোভ-সংঘর্ষ, গ্রেপ্তার ১৩১৪ বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে আবার বিদ্যুৎ পাঠাচ্ছে নেপাল অক্টোবরে ২৪ দিনে এলো ২৬৪০০ কোটি টাকার রেমিট্যান্স অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ পতিত ফ্যাসিস্টদের অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান ট্রাম্পের বিরুদ্ধে ওবামার কড়া সমালোচনা করলেন সাবেক প্রেসিডেন্ট ওবামা

রাতে জার্মানি-ব্রাজিলের হাইভোল্টেজ ম্যাচ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ২৬৬ টাইম ভিউ

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের পর থেকেই ব্যস্ত সময় পার করছে ব্রাজিল। বিশ্বকাপের পর দেশটির সিনিয়র দল একাধিক প্রীতি ম্যাচে মাঠে নামে। অন্যদিকে, ব্রাজিলের যুবারা দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে। পুরুষ দলের পাশপাশি মাঠে ব্যস্ত সময় পার করছে ব্রাজিলের মেয়েরাও। শক্তিশালী জার্মানির বিপক্ষে জয়ের লক্ষ্যে কঠোর অনুশীলন করছে ব্রাজিলের মেয়েরা।

মঙ্গলবার (১১ এপ্রিল) ব্রাজিলের স্থানীয় সময় দুপুর ১টায় (বাংলাদেশ সময় রাত ১০টায়) জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে সফরকারীরা।

জামার্নিকে হারানোর লক্ষ্যে দুইভাগে বিভক্ত হয়ে দলগত অনুশীলন করেছে ব্রাজিল। প্রথম ধাপে মধ্যভাগ এবং আক্রমণভাগের ফুটবলারদের নিয়ে আলাদাভাবে অনুশীলন করেন ব্রাজিল নারী দলের কোচ। দ্বিতীয় ধাপে দলের রক্ষণভাগের ফুটবলারদের অনুশীলন করানো হয়। অনুশীলনের শেষ পর্যায়ে একত্রে সকল ফুটবলারদের নিয়ে কাজ করেন কোচ পিয়া।

কঠিন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের সর্বশেষ ম্যাচে পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছিল ব্রাজিল। প্রথমবারের মতো আয়োজিত নারী ‘ফিনালিসিমায়’ ইংল্যান্ডের কাছে নিজেদের সর্বশেষ ম্যাচে পরাজিত হয় ব্রাজিল। ইংল্যান্ডের ওয়েম্বলিতে টাইব্রেকারে ব্রাজিলকে ৪-২ ব্যবধানে হারায় ইংল্যান্ডের মেয়েরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর