শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লেবানন-ইসরাইলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের দেশের রিজার্ভে বড় সুখবর, ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রজেক্ট প্রদর্শনী ও অলিম্পিয়াড এ জেলায় প্রথম স্থান অর্জন ইরান চুক্তিতে রাজি না হলে ফের যুদ্ধ শুরু হবে, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের প্রতিশোধ নয়, জাতীয় ঐক্যই আমাদের শক্তি: প্রধানমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে পারস্য উপসাগরে দ্বিতীয় ইরানি সুপারট্যাঙ্কার ইউরোপে আর মাত্র ছয় সপ্তাহের জেট ফুয়েল অবশিষ্ট আছে: আইইএ প্রধান হাইকোর্টের আদেশ স্থগিত, এনটিআরসিএর প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাধা নেই বিপিসির শীর্ষপর্যায়ে ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন শুক্রবার হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শিক্ষকদের উৎসব ভাতা শতভাগ বাড়ানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৮ টাইম ভিউ
শিক্ষকদের উৎসব ভাতা শতভাগ বাড়ানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতাকে শতভাগে উন্নীত করার আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন।  তিনি বলেন, পূর্ববর্তী সময়ে ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছিল, এখন সেটিকে ১০০ শতাংশে উন্নীত করা সরকারের দায়িত্ব। মঙ্গলবার (১৪ এপ্রিল) এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি সরকারের অন্যতম অগ্রাধিকার। অতীতে বিভিন্ন সরকার শিক্ষকদের জন্য নানা উদ্যোগ গ্রহণ করলেও তা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়নি। বর্তমান সরকার সে ধারাবাহিকতায় উৎসব ভাতা আরও বৃদ্ধি করার পরিকল্পনা নিয়েছে।

তিনি বলেন, শিক্ষা খাতে বিদ্যমান সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে। শিক্ষার্থীদের মানবিক ও শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষকদের আর্থিক ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। শিক্ষামন্ত্রী দেশের কৃষি উন্নয়ন এবং অতীতের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের কথাও উল্লেখ করেন।তিনি আরও বলেন, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য—এ তিন খাতকে সমন্বিতভাবে এগিয়ে নিতে সরকার কাজ করে যাচ্ছে। পাশাপাশি কৃষকদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতেও বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের চলমান উদ্যোগের মাধ্যমে শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং শিক্ষকদের দীর্ঘদিনের দাবিগুলো ধীরে ধীরে বাস্তবায়িত হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর