মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ইরান চুক্তি করতে চায়, দেশটি টিকে থাকার চেষ্টা করছে : ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখনও বহাল, হরমুজ প্রণালিও খোলা: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী দেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়েছে: ডা. জুবাইদা রহমান খুলনায় গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে লক্ষ্য করে আবার গুলি তিন হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী সুজনের জামিন ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় পরিবর্তনের নির্দেশ বিদেশযাত্রায় বাধার মুখে সাংবাদিক নজরুল ইসলাম মিঠু পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামতের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশে বড় রদবদল, ৩৯ কর্মকর্তাকে বদলি নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগে নারাজ মমতা

শিবির নেতাকর্মীদের বিরুদ্ধে ‘ছাত্রলীগ সেজে’ শিক্ষার্থী ‘নিপীড়নের’ অভিযোগ ঢাবি ছাত্রদলের

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৫ টাইম ভিউ
শিবির নেতাকর্মীদের বিরুদ্ধে ‘ছাত্রলীগ সেজে’ শিক্ষার্থী ‘নিপীড়নের’ অভিযোগ ঢাবি ছাত্রদলের

বিগত আওয়ামী লীগ সরকারের সময় ‘ছাত্রলীগ সেজে’ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শিক্ষার্থী ‘নিপীড়ন’ করেছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দাবি, ‘নিপীড়নের’ ঘটনায় ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ‘সম্পৃক্ত’ থাকার বিষয়ে অভিযোগ পেয়েছে তারা।

মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামকে স্মারকলিপি দিয়ে এসব অভিযোগ করেছে ছাত্রদল।উপাচার্যের দপ্তরে তাকে স্মারকলিপি দেওয়ার সময় সেখানে অন্যদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূইয়া ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহা. মহিউদ্দিন খান ও সাধারণ সম্পাদক আশিকুর রহমানকে ফোন করলেও তারা ধরেননি। ২০২৪ সালের ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ‘সন্ত্রাসী কার্যকলাপের’ জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগকে নিষিদ্ধ করে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার।শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে আসে ছাত্রশিবির। সাম্পতিক সময়ে ছাত্রশিবিরের বিরুদ্ধে ‘গুপ্ত রাজনীতির’ অভিযোগ তুলে বিক্ষোভ ও দেয়াল লিখন কর্মসূচি পালন করেছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল।

এ নিয়ে চট্টগ্রামে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ঘও হয়েছে।‘গুপ্ত রাজনীতি’ নিয়ে সংসদে কথা বলেছেন বিএনপির সংসদ সদস্য রকিবুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দেওয়া স্মারকলিপিতে ছাত্রদল বলেছে, “বিগত ফ্যাসিবাদী আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হলগুলোতে ‘গেস্টরুম-গণরুমের’ মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ শিক্ষার্থীদের উপর চালাতো নির্যাতনের ‘স্টিম রোলার’।

“সাম্প্রতিককালে অনলাইনে ও অফলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু সংখ্যক শিক্ষার্থী সেরকম শিক্ষার্থী নির্যাতনের ঘটনার সাথে ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ত থাকার বিষয়ে উল্লেখযোগ্য অভিযোগ উত্থাপন করেছেন।

“অভিযুক্ত প্রত্যেকেই পতিত ফ্যাসিবাদী আওয়ামী শাসনামলে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন, কিন্তু চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নিজেদের খোলস পালটে ছাত্রশিবিরের সাথে যুক্ত হয়েছেন।”

স্মারকলিপিতে বলা হয়, “এদের মধ্যে অনেকে বর্তমানে ছাত্রশিবিরের গুপ্ত অপরাজনীতির মাধ্যমে সেই একই কায়দায় দখলদারিত্বের রাজনীতি প্রতিষ্ঠায় রত। কিন্তু তারা অনলাইনে-অফলাইনে বিগত দিনে গেস্টরুম-গণরুমসহ ছাত্রলীগের সন্ত্রাসী কার্যকলাপে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সংগঠন ছাত্রদলের বিরুদ্ধে গেস্টরুম-গণরুমের বিষয়ে মিথ্যা অপবাদ দিয়ে গুজব ছড়ানোয় সচেষ্ট রয়েছেন।”

এমতাবস্থায় শিক্ষার্থীদের নিপীড়নের সাথে জড়িতদের শাস্তির আওতায়’ না আনলে, সেই ‘নিপীড়করা’ ক্যাম্পাসে ছাত্ররাজনীতি দূষিত করে তুলবে বলে স্মারকলিপিতে তুলে ধরেছে ছাত্রদল।

এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে প্রথম বর্ষের শিক্ষার্থীদের আবাসনের অধিকারের বিষয়ে নানা গুজব ও অপতথ্য ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেছে বিএনপির এ ছাত্রসংগঠন। সূত্র :বিডিনিউজ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর