শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা নতুন বিক্ষোভের আশঙ্কা, ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে চারটির বেশি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি রাজধানীতে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট: লেনদেনে সমস্যা নেই সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পশ্চিম তীর অবরুদ্ধ করার নির্দেশ নেতানিয়াহুর আবার‍ও কক্সবাজারে হোটেলে আগুন ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস

শেখ হাসিনার উপহারের পাঠানো আম গেল মমতার বাড়ি

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ৩৩৫ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্ক সবসময় ভালো। একে অপরকে প্রায়শই উপহার পাঠিয়ে থাকেন। ‘ছোটবোন’ মমতার জন্য নিয়ম করে প্রতি বছরই আম পাঠান বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবারও তার ব্যতিক্রম হয়নি। শেখ হাসিনার পাঠানো আম এরই মধ্যে পৌঁছে গেছে মমতার কাছে।

গতকাল সোমবার (১২ জুন) দুপুর ১২টায় বেনাপোল-পেট্রাপোল বন্দরের আমদানি-রফতানি গেটের নোম্যান্সল্যান্ডে আম পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়। আম বোঝাই ট্রাকটি বেনাপোল বন্দর থেকে গ্রহণ করেন কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা (অ্যাকাউন্ট) কাউসার সারোয়ার। পরে ভারতীয় প্রতিনিধিদের কাছে আমের চালানটি হস্তান্তর করা হয়। এরপর হরিদাসপুরে হয়ে উপহারের আম পৌঁছায় মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে।

মমতা ও শেখ হাসিনার সম্পর্ক যে রাজনীতির ঊর্ধ্বে, তা বোঝাতে খামতি রাখেন না দুই নেত্রী। বিভিন্ন অনুষ্ঠান-আয়োজনে একে অপরের প্রতি ভালোবাসার কথা প্রকাশ করেছেন তারা। প্রতি বছর মমতার কাছে আম-ইলিশসহ নানা ধরনের উপহার পাঠান শেখ হাসিনা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও বিভিন্ন উৎসব-পার্বণে শাড়ি উপহার পাঠিয়ে থাকেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে।

এ বছর মমতার কাছে ৬০০ কেজি সুমিষ্ট আম উপহার পাঠিয়েছেন শেখ হাসিনা। জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ২৪০টি কার্টনে মোট ১ হাজার ২০০ কেজি আম পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গে। এর অর্ধেকটা গেছে মুখ্যমন্ত্রী মমতার বাড়িতে। বাকি আমগুলো কলকাতার বিভিন্ন বিশিষ্টজন এবং উপ-দূতাবাসের কূটনীতিক, কর্মকর্তা ও কর্মচারীদের দেওয়া হয়েছে।

শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও আম উপহার পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এভাবে উপহার দেওয়া-নেওয়া দু’দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর