শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মোটরসাইকেলের নম্বর প্লেট নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা মমেক হাসপাতালে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত তদন্তের নির্দেশ চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন : আইজিপি ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা নতুন বিক্ষোভের আশঙ্কা, ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে চারটির বেশি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি রাজধানীতে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট: লেনদেনে সমস্যা নেই সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সরকারের ৬ মাসের লক্ষ্যের মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে : রিজভী

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৪৭ টাইম ভিউ
সরকারের ৬ মাসের লক্ষ্যের মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে : রিজভী
ছবি-সংগৃহীত

বর্তমান সরকারের ৬ মাসের অঙ্গীকারের লক্ষ্য অনুযায়ী মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। শুক্রবার (১৪ আগস্ট) নয়াপল্টনে বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচি নিয়ে ব্রিফিংয়ে সাংবাদিকেদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, কোথাও হয়তো ১০০ শতাংশ বাস্তবায়ন হয়নি, তবে ৯০ কিংবা ৯৫ শতাংশ হয়েছে। সরকারের ছয় মাস পূর্তিতে অঙ্গীকারগুলোর কতটুকু বাস্তবায়ন হয়েছে, তার একটি লিখিত বিবরণ দেওয়া হবে।

বিএনপির পরবর্তী মহাসচিব কে হচ্ছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দল যেভাবে সিদ্ধান্ত নেবে, সেভাবেই জানিয়ে দেওয়া হবে। এখানে কোনো ঘাটতি থাকবে না। দলের প্রতিটি পদক্ষেপের বিষয়ে সাংবাদিকেদের অবহিত করা হবে। রিজভী বলেন, রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে বিএনপি মহাসচিবের পদ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগে বাধ্যবাধকতা ছিল না। তবে নৈতিক কারণে তিনি দল থেকে পদত্যাগ করেছেন।

শুরুতেই বিএনপির প্রয়াত সাবেক চেয়ারপারসনের অবদানের কথা তুলে ধরেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব। তিনি জানান, আগামীকাল ঢাকাসহ সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১১টায় এবং গুলশান কার্যালয়ে বাদ আসর দোয়া মাহফিল হবে। একইভাবে সারাদেশের সব দলীয় কার্যালয়ে দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর