মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তার রদবদল শ্রমিকদের কাজে ফেরার আহ্বান গার্মেন্টস মালিকদের বরগুনায় যৌন নিপীড়ন থেকে বাচতে চলন্ত অটো থেকে লাফ দিল দ্বাদশ শ্রেণীর ছাত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বছরে ১৫৪ কোটি ডলার বিনিয়োগ প্রয়োজন শ্রমিকদের আন্দোলনে ফ্যাসিস্টরা ঢুকলে দায় সরকারের: নাহিদ ইসলাম দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইসরায়েলকে সামরিক সহায়তা বদ্ধের প্রতিশ্রুতি ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট শুরু ‘নিরাপত্তার’ কারণ দেখিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতা স্মরণে প্রদর্শনী স্থগিত আপনার প্রতিবাদ শতভাগ কাজে লেগেছে: আখতারুজ্জামানকে জামায়াত আমির

সরিষাবাড়ীতে মন্দিরে হামলা সাতটি প্রতিমা ভাংচুর ,গ্রেপ্তার-১

সাকিব আহমেদ জামালপুর প্রতিনিধি :
  • আপডেটের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮ টাইম ভিউ

জামালপুরের সরিষাবাড়ীর তাড়িয়াপাড়া একটি পূজা মন্দিরে সকল প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। রবিবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার পৌরসভার তাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত হাবিবুর রহমান (৩৫) পৌরসভার শিমলাপল্লী গ্রামের সোহরাব মিস্ত্রির ছেলে।

পুলিশ ও মন্দির কমিটি জানায়, তাড়িয়াপাড়া মন্দিরে প্রতিবছরের মতো এবারোও পুজা অনুষ্ঠিত হবে। এজন্যে তৈরি করা হয়েছিল  প্রতিমা। পুজার সকল আয়োজন শেষ করে প্রতিমা নির্মান শিল্পীদের বিদায় দেয় কর্তৃপক্ষ। ২০ সেপ্টেম্বর (শনিবার) গভীর রাতে হঠাৎ মন্দিরে ঢুকে সাতটি প্রতিমার মাথাসহ বিভিন্ন অংশ ভেঙে চলে যায়। রবিবার সকালে মন্দিরে এসে সকল প্রতিমা ভাঙা দেখতে পেয়ে মন্দির কমিটির লোকজন পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শক করে সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত হাবিবুর রহমান গ্রেপ্তার করে।

এ ব্যাপারে তাড়িয়াপাড়া মন্দির কমিটির সভাপতি গয়েশ চন্দ্র বর্মন জানান, রবিবার শুভ মহালয়া দিনে মন্দিরে এসে সকল প্রতিমা ভাঙা দেখতে পেয়ে পুলিশকে খবর দেই। পুলিশ সিসি টিভি ফুটেজ দেখে একজনকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান জানান, প্রতিমা ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এ ঘটনায় সি সি ফুটেজ দেখে অভিযুক্ত হাবিবুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর