সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জিয়াকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে এরশাদ : জিজ্ঞাসাবাদে মোজাফফর মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরো ৪০ রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন রংপুর অভিমুখে লংমার্চে পাঁচ জেলায় পাঁচ পথসভা করবে ১১ দলীয় ঐক্য ঢাকা সিটি নির্বাচন: এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৪৪ টাইম ভিউ
সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল
ছবি- সংগৃহীত

পুলিশ অধিদপ্তর ঢাকায় সংযুক্ত সাবেক ডিআইজি ফারুক আহমদকে চাকরি থেকে বরখাস্তের আদেশ বাতিল করেছে সরকার। একই সঙ্গে বরখাস্তের সময়কে কর্তব্যকাল হিসেবে গণ্য করে বিধি অনুযায়ী পেনশনসহ সব ধরনের আর্থিক ও অন্যান্য সুবিধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৯ জুলাই) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এর আগে সোমবার (২৭ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা প্রজ্ঞাপনটি জারি করা হয়।

এতে বলা হয়, ঢাকার প্রশাসনিক ট্রাইব্যুনাল-২ এ দায়েরকৃত মামলায় ২০২৫ সালের ৬ নভেম্বরের রায় অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত ২ আগস্ট ২০১২ তারিখের স্মারকমূলে সাবেক ডিআইজি ফারুক আহমদকে চাকরি থেকে বরখাস্তের আদেশটি বাতিল করা হলো।

এই অবস্থায় তার বরখাস্তকাল কর্তব্যকাল হিসাবে গণ্য হবে এবং তিনি বিধি অনুযায়ী পেনশনসহ সব ধরনের আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর