সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ বিরতির পর মঞ্চে তমালিকা কর্মকার, ‘অমানুষ’ দিয়ে ফিরছেন ভার্জিনিয়ায় ‘দ্য রেভলিউশনারিজ’-এ ভিন্ন রূপে পাওলি দাম, মুক্তি পেল ঐতিহাসিক সিরিজ সৃজনী বহুমুখী সমবায় সমিতির মনোনয়ন ফরম কিনতে বাঁধা ভিডিও ধারণ কালে সাংবাদিকের মোবাইল কেড়ে মবের চেষ্টা!   মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর জিয়াকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে এরশাদ : জিজ্ঞাসাবাদে মোজাফফর মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

সাবেক সেনা কর্মকর্তা আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১০৭ টাইম ভিউ
সাবেক সেনা কর্মকর্তা আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে

এক-এগারোর সময়ে নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ডিজিএফআইয়ের সাবেক পরিচালক এবং সেনাবাহিনীর বরখাস্তকৃত কর্মকর্তা আফজাল নাছেরের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৩০ মার্চ) ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে বিচারক মো. হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন। শুনানিতে আফজাল নাছেরের বিরুদ্ধে বিএনপি নেতাদের নির্যাতন ও ভিডিও ধারণের অভিযোগ তোলে রাষ্ট্রপক্ষ।

২০০৬ থেকে ২০০৮ পর্যন্ত ডিজিএফআইয়ে কর্মরত ছিলেন আফজাল নাছের। এক এগারোর সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বহু রাজনৈতিক নেতাকে নির্যাতনে বার বার নাম আসে তার। জুলাইয়ের আন্দোলনে মিরপুরের দেলোয়ার হত্যা মামলায় গতকাল রোববার মধ্যরাতে আফজাল নাছেরকে আটক করে গোয়েন্দা পুলিশ-ডিবি। সোমবার (৩০ মার্চ) বিকেলে আদালতে নিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়।

রাষ্ট্রপক্ষে রিমান্ডের পক্ষে শুনানি করেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। আসামিপক্ষের আইনজীবী হেলাল উদ্দিন রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আফজাল নাছের ২০০৯ সালে সেনাবাহিনী থেকে বরখাস্ত হন। তার বাবা মৃত মফজেলুর রহমান ভূঁইয়া। তিনি মিরপুরের ডিওএসএইচএসের এভিনিউ-২ এর ১২ নম্বর রোডের ৮৬৪, এ/পি নম্বর বাসায় থাকেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগের মুজিবখিল এলাকায়। তিনি ১৯৮৪ সালে চাকরিতে যোগদান করেন। ডিজিএফআইতে ২০০৬ মার্চ থেকে ২০০৮ মার্চ পর্যন্ত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর