সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় জোর রাষ্ট্রপতির জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা ফ্রান্সে দিনভর বিক্ষোভ-সংঘর্ষ, গ্রেপ্তার ১৩১৪ বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে আবার বিদ্যুৎ পাঠাচ্ছে নেপাল অক্টোবরে ২৪ দিনে এলো ২৬৪০০ কোটি টাকার রেমিট্যান্স অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ পতিত ফ্যাসিস্টদের অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান ট্রাম্পের বিরুদ্ধে ওবামার কড়া সমালোচনা করলেন সাবেক প্রেসিডেন্ট ওবামা

সিরিজ জয়ের মিশনে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ২১৪ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : সিরিজের তৃতীয় ওয়াডেতে আইরিশদের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। আজ রবিবার (১৪ মে) টাইগার একাদশে তিন পরিবর্তন ঘটেছে।

বাংলাদেশের ১৪১ ও ১৪২তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে অভিষেক হচ্ছে মৃত্যুঞ্জয় চৌধুরী ও রনি তালুকদারের। এছাড়া দলে ফিরেছেন মুস্তাফিজুর রহমান।

আগের ম্যাচে চোট পেয়ে একাদশ থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়া একাদশের বাইরে পাঠানো হয়েছে তাইজুল ইসলাম এবং শরিফুল ইসলামকে।

বৃষ্টিতে প্রথম ম্যাচ ভেস্তে গেলেও সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দারুণ জয় পেয়েছে টাইগাররা। অবশ্য শেষ ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোর সুযোগ রয়েছে আইরিশদের। জয়ে ফিরতে মরিয়া আয়ারল্যান্ডের একাদশে এক পরিবর্তন রয়েছে। গ্রাহাম হিউমের বদলে খেলানো হচ্ছে ক্রেইগ ইয়াংকে।

আইরিশদের বিপক্ষে টাইগারদের একাদশ :

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মৃত্যুঞ্জয় চৌধুরী, হাসান মাহমুদ, এবাদত হোসেন ও মুস্তাফিজুর রহমান।

টাইগারদের বিপক্ষে আইরিশদের একাদশ :

অ্যান্ডি বালবার্নি (অধিনায়ক), মার্ক এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, স্টিফেন দোহেনি, ক্রেইগ ইয়াং, জশ লিটল, অ্যান্ডি ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর